রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাংবাদিক দিদারুল আলমের পিতার ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও প্রিয় নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুহাম্মদ দিদারুল আলমের বাবা আবু তাহের ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাড়ে ৬টায় চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মঙ্গলবার বাদ আসর শান্তিরহাট মাদ্রাসার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক,ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শারফুদ্দীন কাশ্মীর, ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক, শান্তিনীড় ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আবু তাহের ভূঁইয়া কিডনী রোগ সহ নানা রোগে ভুগছিলেন দীর্ঘদিন। তার অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।

আবু তাহের ভূঁইয়া সাবেক ডাকঘর পরিদর্শক (প্রশাসন) কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...