রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফজলুল বারীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সীতাকুন্ড আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, পীরে কামেল মাওলানা আব্দুল কাইয়ুম (রঃ) এর ছোট ভাই, মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন নিবাসী আলহাজ্ব মাওলানা ফজলুল বারী (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) বিকেল ৩ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব বক্তব্য রাখেন ফেনী আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা একেএম এম আতিকুর রহমান, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দীকি, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, জিনারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, সোনাকান্দা কামিল মাদরাসার সাবেক মাওলানা ছিদ্দিকুর রহমান, হোমনা তামজের চর দরবার শরীফের পীর এটিএম আব্দুল হাই আল মাদনি, সাহেরখালী মাদরাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মরহুমের পুত্র ইসলামী ব্যাংক সীতাকুন্ড শাখার এসপিও ম্যানেজার (অপারেন্স) মোঃ সাইদুর রহমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...