শনিবার, ২৫ জুলাই ২০২৬

সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠান শনিবার (৩ আগস্ট) স্কুল মিলনায়তনে বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে। মাস্টার আনোয়ার হোসেন ওই স্কুলে দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করেন। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলে বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখেন তিনি। এছাড়াও বাল্যবিবাহ যৌতুক, মাদকের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বিদায় বেলায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিল লক্ষ্য করার মতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ নাদিরুজ্জামান এর সভাপতিত্বে এবং স্কুল শিক্ষার্থী সামিয়া, লামিয়া, নুহিইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সাহেরখালী উচ্চ বিদ্যালয় পরিচালন পর্ষদের সভাপতি হাসান মাহফুজ এবং প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।

মাস্টার আনোয়ার হোসেন শিক্ষকতা জীবনের বিদায় বেলায় স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে তার বিদায় বেলায় বেলা পর্যন্ত স্মৃতিচারণ করেন এবং তুলে ধরেন তার জীবনের সাথে মিশে যাওয়া স্কুলের প্রত্যেকটি বালুর কনার অফুরন্ত সম্পর্কের কথা।এবং তিনি বলেন, স্কুল কে নিজের পরিবারের মতো দেখেছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি স্কুলের সম্মান কে উচ্চ শিখরে নিয়ে যেতে। জানিনা কতটুকু সফল হয়েছি। আমার সম্পর্কে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ অনেক বেশি বলে ফেলছে।আমি একজন সাধারণ মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন। শিক্ষার্থী ও এলাকাবাসীর সবার জন্য আমার ভালোবাসা ও শুভকামনা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...