সীতাকুণ্ডে ট্রাক চাপায় পথচারী নিহত

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ১৯ অক্টোবর, ২০২০

 

সীতাকুণ্ডে গরুবাহি ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শামসুল আলম (৪০)। পিতার নাম মোহাম্মদ আলী।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, রাস্তা পারাপার হওয়া সময় চট্টগ্রামমুখি একটি গরুবাহি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।