রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে বড় ভাইকে পিটিয়ে হত্যা করল ছোট ভাই

প্রকাশিত :

spot_img

 

সীতাকুণ্ডে বড় ভাইকে রড দিয়ে পিটিয়ে মর্মান্তিকভাবে হত্যা করেছেন তার আপন ছোট ভাই। নিহতের নাম মোঃ ইছহাক। তিনি হোটেল ব্যবসায়ী। আজ বেলা ১২টার সময় উপজেলার বাড়বকুণ্ড দীঘির নামা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইছহাক দীঘির নামা তেলিবাড়ির মৃত আলন মিয়া সওগারের ৫ম পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাই ইছাক সওদাগরের (৫৬) সাথে ছোট ভাই মোঃ ইব্রাহীমের (৪৫) বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে ইছাক সওদাগর মিস্ত্রি এনে নিজ রান্নাঘরের কাজ করছিলেন। ছোট ভাই ইব্রাহীম ও তার ছেলে মোঃ নাইম এতে বাধা প্রদান করেন। কাজে বাধা প্রদান নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই ইব্রাহীম ও তার ছেলে নাইম (২৪) রড ও লাঠি দিয়ে ইছহাক সওগাগর ও তার স্ত্রী কহিনুর বেগমকে (৪৭) পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার বলেন, ইছাকের মাথায় রডের আঘাতটি একেবারে ভিতর পর্যন্ত আঘাত করে। আর স্ত্রী কহিনুর বেগমের হাতের হাড় ভেঙ্গে যায়। তাদের দু’জনেরই আঘাত গুরুতর হওয়ায় আমারা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, মোঃ ইছহাককে দুপুর ২টার সময় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড়বকু- ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, মাত্র দুই দিনের মাথায় পর পর দুটি হত্যার ঘটনায় আমারা উদ্বিগ্ন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...