রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মিরসরাইয়ে বিজিবির মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মাদক, চোরাচালান বন্ধে সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মিরসরাইয়ে এলাকাবাসীর সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তি অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুজ্জামান। বিজিবি অলিনগর ক্যাম্পের নায়েক গোলাম মশিউর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সেলিম, ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, অলিনগর যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক নঈম হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শফি আহমদ, আজাদ উদ্দিন কোরবান আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মেজর মোঃ সেলিমুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করছে। দেশের স্বার্থে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সদস্যদের তৎপরতায় সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান আগের চেয়ে অনেক কমেছে। আমাদের একার পক্ষে একবারে বন্ধ করা সম্ভব নয়, যদি এলাকাবাসী সহযোগিতা না করে। তাই তিনি মাদক ব্যবসায়ি ও চোরাকারবারিদের নির্মূল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এসময় তিনি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়িদের এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসা ছাড়তে অন্যতায় এলাকা ছাড়ার নির্দেশ দেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...