সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদিতে ভিক্ষার ঝুলি হাতে ৪৫০ জন ভারতীয় ডিটেনশন সেন্টারে

প্রকাশিত :

spot_img

হাতে কাজ নেই। পেটে সামান্য দানাপানি জুটছে না। এমনকী কাজ করার অনুমতিটুকুও খুইয়েছেন। বিদেশ-বিভুঁইয়ে রুজি-রুটি হারিয়ে রাস্তায় ভিক্ষার ঝুলি হাতে বসতে বাধ্য হয়েছিলেন তারা। এক-দু’জন নয়, ৪৫০ জন। তাতেও যন্ত্রণা শেষ হয়নি সৌদি আরবে কর্মরত এই বিপুল সংখ্যক শ্রমিকের। কোভিড পরিস্থিতিতে নিয়মভঙ্গের দায়ে তাদের চিহ্নিত করে সৌদি সরকার। রাতে ভাড়াবাড়িতে ফেরার পর তুলে নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টারে। আপাতত জেদ্দা শহরের শুমাইসি সেন্টারে দিন কাটছে বিপাকে পড়া শ্রমিকদের। তাদের মধ্যে ৩৯ জন উত্তরপ্রদেশের বাসিন্দা।

ভারতের এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়, বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘বন্দে ভারত মিশন’ চালু করেছিল ভারত সরকার। নাম লিখিয়েছিলেন প্রায় আড়াই লাখ মানুষ। কিন্তু অবস্থাপন্ন ছাড়া উড়ানপথে ঠিক কতজন ভারতীয় দেশে ফিরেছেন, আরবের এই ছবি তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। পরিস্থিতি আদতে কতটা ভয়াবহ, তা ফুটে উঠেছে সেন্টারে আটক এক শ্রমিকের কথায়।

আটক একজন বলেন, ‘আমরা তো কোনো অপরাধ করিনি। পেটে ভাত জুটছে না। তাই ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমাদের ডিটেনশন সেন্টারে ধুঁকতে হচ্ছে।’

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অন্যান্য দেশ থেকে আরবে আসা শ্রমিকেরা এমন ভুক্তভোগী নয়। আটকে পড়া এক ভারতীয় শ্রমিকের কথায়, ‘এখানে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কার অনেক শ্রমিক কাজ করতেন। সেই সব দেশের সরকার বিগত চার মাস ধরে সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে নিয়ে গেছে। শুধুমাত্র আমরাই আটকা পড়েছি।’

সৌদি সরকার জানিয়েছে, যেসব শ্রমিকের ‘ওয়ার্ক পারমিট’ ছিল না, শুধু তাদেরই ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিমধ্যে আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন তেলেঙ্গানার মজলিশ বাঁচাও তেহরিক দলের প্রধান আমজাদউল্লাহ খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরিকে চিঠি পাঠিয়েছেন তিনি। আমজাদের আর্জিতে নড়েচড়ে বসেছে ভারত সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট হেল্পলাইন ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...