শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্টেশনে ট্রেন রেখে শ্বশুরবাড়িতে গেলেন গার্ড!

প্রকাশিত :

spot_img

স্টেশনে ট্রেন রেখে শ্বশুরবাড়িতে গেলেন গার্ড!

স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরেই ছিল শ্বশুরবাড়ি। তাই ট্রেন হাটহাজারী স্টেশনে থামার পর কাউকে কিছু না বলে সোজা চলে যান সেখানে। এদিকে হাটহাজারী ছেড়ে ফতেয়াবাদ জংশনে চলে আসে ট্রেনটি। এ সময় খোঁজ পড়ে যায় মো. জুনায়েদ নামের ওই গার্ডের। এক ঘণ্টা পর তিনি স্টেশনে পৌঁছলে দেরিতে ছাড়ে ওই ট্রেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ওই গার্ডকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বুধবার চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনে এ ঘটনা ঘটে। ওই ট্রেনের একমাত্র গার্ড ছিলেন মো. জুনায়েদ।

সূত্র জানায়, ওই ট্রেনের চালক (লোকো মাস্টার) ছিলেন মো. মহিউদ্দিন। গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে আসে ট্রেন। হাটহাজারী স্টেশনে আসলে গার্ড জুনায়েদ কাউকে না বলে পাঁচ কিলোমিটার দূরে শ্বশুরবাড়িতে চলে যান।

এদিকে ট্রেন হাটহাজারী ছেড়ে ফতেয়াবাদ জংশনে এসে পৌঁছায়। কিন্তু ফতেয়াবাদ হতে লাইন ক্লিয়ার পাওয়ার পর গার্ড সিগন্যাল না পাওয়ায় লোকো মাস্টার মহিউদ্দিন আর ট্রেন ছাড়েননি। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ট্রেনে গার্ড নেই। তখন তিনি স্টেশন মাস্টার আরিফের মাধ্যমে পাহাড়তলী কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।

কন্ট্রোলার ও লোকো মাস্টার ওই গার্ড জুনায়েদকে দ্রুত ট্রেনে যোগ দিতে বলেন। পরে জুনায়েদ হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ আসলে এক ঘণ্টা পর ওই ট্রেন ছাড়ে।

এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, ওই ট্রেনের গার্ডকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...