সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের পিকআপ চালক নিহত

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ৮ জুন, ২০২০

মিরসরাই প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিরসরাইয়ের পিকআপ চালক মোহাম্মদ সোহাগ (৩০)। সোমবার (৮ জুন) সকাল ৭টায় চমেক হাসপাতালে তিনি মারা যান। সোহাগ মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মোহাম্মদ হানিফের পুত্র।
পিকআপ মালিক মোহাম্মদ আলী জানান, গত ৪ জুন ভোরে মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট থেকে মাছ নিয়ে ফেনী শহরে যাচ্ছিলো সোহাগ। মহিপাল যাওয়ার পর একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিলে সে গুরত্বর আহত হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।