বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে মন্দিরে ভাংচুর মামলায় মিরসরাইয়ে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাংচুর ও সহিংসতার ঘটনায় মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মো. কফিল উদ্দিন লতিফী (৪৮) কে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) রাতে মিরসরাই পৌর সদর থেকে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হাটহাজারীতে মন্দিরে ভাংচুর ও সহিংসতার মামলায় জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এস আই) আকরাম হোসেন বলেন, হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাংচুর ও সহিংসতার ঘটনায় গত ১৪ অক্টোবর মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামী করা হয়। ওই মামলায় জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে মিরসরাই থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১৭ অক্টোবর হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাংচুর ও সহিংসতার ঘটনায় মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মদ (৬০), যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলামকে (৩৫) মিরসরাই থানা পুলিশ ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ খান (২৫), সাব্বির হোসেন (৩০) ইছাখালী ইউনিয়ন যুবদল সভাপতি নাজমুল হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...