নিজস্ব প্রতিনিধি
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর প্রদক্ষিণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী যু্বলীগের আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মজনু, মাইনুল ইসলাম রিমু, নুর উদ্দিন শামিম,বারইয়ারহাট পৌর যুবলীগ নেতা শাহজাহান মিয়াজী, নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল ভূঁইয়া, মায়ানী ইউনিয়ন যু্বলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম, করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম,মায়ানী ইউনিয়ন যু্বলীগের সাংস্কৃতিক সম্পাদক বাদশা শাহাদাত, যুবলীগ নেতা নুর ছাফা, যু্বলীগ নেতা রবিউল রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সোহরাওয়াদী নিজামী নওফেল, ২নং হিগুঁলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শালাউদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছ রিফাত,১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আয়েচ আহম্মেদ, ছাত্রনেতা ফাহিম উল হুদা, সালমান ফারশি, আব্দুর রউফ বাপ্পি, হৃদয়, তুষার, শামিম সহ যুবলীগ- ছাত্রলীগের নেতৃবৃন্দ।



