বুধবার, ২২ জুলাই ২০২৬

৯ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়েও পরাজিত ৭ প্রার্থী

প্রকাশিত :

spot_img

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত হয়েছেন সাত প্রার্থী। রোববার সরাইল উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় আর বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে মোট ১০১ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে আর বাকী আট ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হয়। বড় ধরনের কোনো সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী না থাকলেও উপজেলার ৯ ইউনিয়নের প্রতিটিতে আওয়ামী লীগ দলের মনোনীত নৌকা প্রতীকের ৯ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়া অন্যান্য দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের মধ্যে শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে খায়রুল হুদা চৌধুরী বাদল ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে আছমা আক্তার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি সাত ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়েছেন। বাকি সাত ইউনিয়নের মধ্যে ছয়টিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...