ঐক্যফ্রন্টের নির্বাচনী ও রাজনৈতিক প্রচারণায় ওয়েবসাইট ও ফেসবুক পেজ

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ভেরিফায়েড এই ওয়েবসাইট ও ফেসবুক পেজে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক প্রচারণাও চালাবে ঐক্যফ্রন্ট। আজ বুধবারগণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঐক্যফ্রন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নামে আরও অনেক ফেসবুক পেজ থাকলেও সেগুলো ঐক্যফ্রন্টের সাথে যুক্ত নয়। তাই অফিসিয়াল ফেসবুক পেজে দলটির সব নেতাকর্মীকে সংযুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

অফিসিয়াল ফেইসবুক পেজ https://www.facebook.com/jatiyaoikya

অফিসিয়াল ওয়েবসাইট: https://jatiyaoikyafront.org