বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম)৩৮ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সাফা মারওয়া রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী নুরুল আমিন।
সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, ফোরামের পৃষ্ঠপোষক সদস্য জিয়া উদ্দিন আহমেদ ফরহাদ,সহ-সভাপতি রফিকুল ইসলাম, ইমাম উদ্দিন, দপ্তর সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন টিটু, ছাত্রদল নেতা শাহদাত হোসেন, বিএনপি নেতা মোক্তার হোসেন মানিক, যুবদল নেতা হানিফ মিয়াজী, মোঃ হকসাব, মোঃ হারুন, ছাত্রদল নেতা রাজু, মিজান, হাসনাত, সাজ্জাদ, নোবেল, আরিফ প্রমুখ।

প্রধান অতিথি নুরুল আমিন তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতা পাকাপোক্ত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আন্দোলন ছাড়া কোন কিছু মুক্ত করা যায় না, বেগম জিয়াকেও মুক্ত করা সম্ভব না। তাই আমারা ঐক্যবদ্ধ অন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনুরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো- ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কিন্তু ইদানিং কিছু আওয়ামী লীগের লোক বলে বেড়াচ্ছেন শহীদ জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আজকে রাষ্ট্রীয় আয়ের সিংহভাগ আসছে প্রবাসীদের মাধ্যমে যা জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিলো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...