শনিবার, ২৫ জুলাই ২০২৬

মানিক চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরাই যুবলীগ কর্মী সিরাজকে গুলি করে হত্যা করেছে-জুলফিকুল সিদ্দিকী

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক চেয়ারম্যানের পালিত সন্ত্রাসীরা যুবলীগ কর্মী সিরাজকে গুলি করে হত্যা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সমিতির বাজারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকুল সিদ্দিকী।

এসময় আরো উপস্থিত ছিলেন নিহত যুবলীগ কর্মী ওমান প্রবাসী সিরাজের পিতা আবদুল কাদের, আহত পারভেজ এর পিতা আবু তাহের, স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন ও বশির আহাম্মদ।

লিখিত বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকুল সিদ্দিকী বলেন ৮ডিসেম্বর বিকালে সমিতির বাজারে নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের পুত্র যুবলীগ কর্মী ওমান প্রবাসী সিরাজুল ইসলামকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাদশা, ফারুক, নয়ন, সিফাত, শহীদ ও দিদারসহ সবাই মানিক চেয়ারম্যানের বডিগার্ড। এই সন্ত্রাসীদের গাড়ীতে নিয়ে সবসময় চলাফেরা করেন মানিক চেয়ারম্যান। বালুর ব্যবসা করেন মানিক চেয়ারম্যান। আমি বালু মহলের ব্যবসার সঙ্গে জড়িত নই। আমার কোন নিজস্ব বাহিনী নেই। মানিক চেয়ারম্যান আমাকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করেছেন। সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ধরনের অপরাধ করার লক্ষে পরিকল্পিতভাবে উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে। আমি এই হত্যাকান্ডের এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানাচ্ছি।

উল্লেখ্য ঘোপাল ইউনিয়নে আওয়ামীলীগের সমিতি বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবতগ্রুপের সন্ত্রাসীরা সিএনজি অটোরিক্সাযোগে সমিতির বাজার গিয়ে একটি চায়ের দোকানে হামলা করে। হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের পুত্র ওমান প্রবাসী সিরাজুল ইসলাম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...