শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে স্কুল শিক্ষার্থীকে চুরিকাঘাত করলো ক্যান্টিন পরিচালক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক স্কুল ছাত্রকে চুরিকাঘাত করেছে ওই স্কুলের ক্যান্টিন এর পরিচালক। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। আহত ওই ছাত্রের নাম ইফতেখার উদ্দিন। সে দশম শ্রেণীর ছাত্র। এই বিষয়ে আহত ছাত্রের মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়ার কাছে অভিযুক্ত ক্যান্টিন পরিচালক বাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বাবুল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপনের মেয়ের জামাই। আহত স্কুল ছাত্র ইফতেখার করেরহাট ইউনিয়নের কাটাগাং এলাকার বেলায়েত হোসেনের পুত্র।

আহত ছাত্র ইফতেখার উদ্দিনের মা শিরিনা আক্তার অভিযোগ করেন, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে অন্য সহপাঠিদের সাথে ক্যান্টিনে নাস্তা করতে যায় আমার ছেলে। এসময় ক্যান্টিন পরিচালক বাবুল ইফতেখারের সাথে কোলাকুলি করে পাশে চেয়ারে বসতে বলে। এসময় হটাৎ একটি চুরি দিয়ে তার শরীরে আঘাত করে। এরপর সহপাঠিরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তার ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে। কোন কারণ ছাড়াই বাবুল আমার ছেলেকে চুরি দিয়ে কুপিয়েছে। আমি বিষয়টি শোনার পর বাড়ি থেকে পাগলের মতো বাজারে ছুটে যাই। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই ঘটনার বিচার চাই। সুষ্ঠু বিচার না পেলে আইনের আশ্রয় নেব।

এই বিষয়ে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইফতেখারের মা শিরিনা আক্তার ক্যান্টিন পরিচালক বাবুল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমি বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্যদের অবহিত করেছি এবং ক্যান্টিনে তালা ঝুলিয়ে দিয়েছি। বাবুল আর ক্যান্টিন পরিচালনা করতে পারবে না। আশা করছি বিদ্যালয় পরিচালনা কমিটি এই বিষয়ে সুষ্ঠু সমাধান দেবে

এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন জানান, আজ (গতকাল বুধবার) সারাদিন উপজেলা আওয়ামীলীগের প্রোগ্রামের দাওয়াত নিয়ে ব্যস্ত ছিলাম। প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবহিত করেছে। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...