শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, থ্যালাসেমিয়া প্রতিরোধ, রক্তদানের সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নতরী-৭১ এর সভাপতি ওমর ফারুক সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন রক্তদান বিষয়ক সম্পাদক আরাফাতের রহমান রাজু।

এতে উপস্থিত ছিলেন স্বপ্নতরী-৭১ এর সর্বোচ্চ পরিষদের সদস্য খান মুহাম্মদ মোস্তফা, সহ-সভাপতি নুর মোহাম্মদ,,যুগ্ম সাধারণ সম্পাদক-মেহেদি হাসান রিয়াদ,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক -রবিউল ইসলাম রাতুল,অর্থ সম্পাদক মোবারক হোসাইন,যুগ্ম অর্থ-সম্পাদক সম্পাদক- সাখাওয়াত হোসেন,দপ্তর সম্পাদক-মুমিনুল ইসলাম শরিফ,যুগ্ম-প্রচার সম্পাদক রোহান হোসেন বাদশা,পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন শান্ত,ধর্মীয় সম্পাদক শিহাব উদ্দিন ও সিনিয়র সদস্য- ওসমান গণি রাশেদ,আবদুস সামাদ,তানবীর,সাকিব, সদস্য-ওসমান আলী,রাকিবুল হাসান,সাজ্জাদ হোসেন,জাবেদ হোসেন,মাইমুনা আক্তার (মায়া) প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার-মাওলানা আলাউদ্দিন।উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সহ-সুপার জহুরুল হক সহ দাখিল মাদ্রাসা,নুরানী কিন্ডারগার্টেন ও হেফজ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন ‘রক্তের সন্ধানে সীতাকুন্ড’ গ্রুপের কার্যকরী সদস্য- তারেক মাহমুদ রিয়াদ।

কর্মসূচিতে প্রায় ১১০০ শিক্ষার্থীর ফ্রী ব্লাড গ্রুপিং করা হয়।
ক্যাম্পেইন শেষে স্বপ্নতরী-৭১ এর উদ্দেশ্য বক্তব্য রাখেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন,তার বক্তব্যে স্বপ্নতরী-৭১ এর ভূয়সী প্রসংশা করে বলেন স্বপ্নতরী-৭১ এভাবে এগিয়ে যাবে এবং এ সংগঠনের পাশে থেকে সব সময় সকল প্রকার সহযোগীতা করে যাবেন বলে আশ্বাস দেন।এবং আজ ক্যাম্পেইনে শৃঙ্খলা রক্ষার্থে সহযোগীতা করেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার প্রধান মৌলভী ক্বারী হায়দার আলি মানিকী।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...