শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

পণ্যের মূল্য তালিকা না রেখে মনগড়া দামে পণ্য বিক্রির অপরাধে বারইয়ারহাট, করেরহাট, মিরসরাই সদর, আবুতোরাব ও মিঠাছড়া বাজারে অবস্থিত বিভিন্ন সংরক্ষিত খাদ্য দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, দোকানে মূল্য তালিকা না রেখে মনগড়া দামে পণ্য বিক্রি করায় উপজেলার বারইয়ারহাট ও করেরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম মিরসরাই সদর, আবু তোরাব ও মিঠাছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজার মনিটরিং করেন। এসময় মূল্য তালিকা না থাকায় বিভিন্ন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এসময় স্থানীয় জনসাধারণকে করোনা ভাইরাস ও এর প্রতিরোধে সম্পর্কে সচেতন করা হয়। মিরসরাই পৌরসভাস্থ গোভানিয়ার ওমান প্রবাসী একজনকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাজারে যাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...