সোমবার, ২০ এপ্রিল ২০২৬

করোনা: বিশ্বজুড়ে আক্রান্ত ৪০ লাখ ছাড়াল

প্রকাশিত :

spot_img

 

বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪০ লাখও বেশি ছাড়িয়ে গেছে। রোববার (১০ মে) স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

ওই ওয়েবসাইট বলছে, এই পর্যন্ত বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

বিশ্বের দেশের সরকারি হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৩ হাজার ৫৩৯। এর মধ্যে দুই লাখ ৭৯ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ নয় হাজার ১৫৯। মারা গেছে ৭৮ হাজার ৭৯২ জন। এরপর মৃত সংখ্যার দিক থেকে হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। সেখানে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৬৮ জন আর মারা গেছে ৩০ হাজার তিনশ ৯৫ জন। প্রাণহানির হিসাবের তালিকায় তৃতীয় অবস্থানে স্পেন। দেশটিতে মারা গেছে ২৬ হাজার ৪৭৮। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৫৭৮।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান ছড়ায় ওই ভাইরাসটি। এর উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। কিন্ত এখন সেখানে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার সংখ্যা কমে গেছে। চীনের বাইরে করোনার প্রকোপ ১৩ গুণ বাড়ার প্রেক্ষাপটে চলতি বছরের ১১ মার্চ মাসে বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু)।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য মতে, দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। আর করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১৪ জন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...