রবিবার, ২৬ জুলাই ২০২৬

অ্যাসাইনমেন্টের ফাঁদ, ধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত :

spot_img

 

অ্যাসাইনমেন্টের ফাঁদ, ধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী – প্রতীকী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয় থেকে দেয়া অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেয়ার কথা বলে নবম শ্রেণীর ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক তরুণের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শনিবার রাতে ওই ছাত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ওই ছাত্রী উপজেলার বড়হিত ইউনিয়নের এক রিকশাচালকের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়েন। তিনি বিদ্যালয় থেকে দেয়া অ্যাসাইনমেন্ট বুঝতে দ্বারস্থ হন প্রতিবেশী বড় ভাই মাহমুদুল্লাহর (১৮)। পরে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেয়ার সুযোগ নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। মাহমুদুল্লাহ বুলসোমা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে।

ওই ছাত্রী জানান, বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্ট দেয়ায় তা বুঝতে প্রতিবেশী বড় ভাই সম্পর্কের মাহমুল্লাহর দ্বারস্থ হন। গত বুধবার মাহমুদুল্লাহ তাদের বাড়িতে গেলে তিনি বলেন এখন নয় রাতে বুঝিয়ে দেব। এ কথা বলে চলে যান। পরে মাহমুদুল্লাহ ওই ছাত্রীর পরিবারের মোবাইল ফোন করে অ্যাসাইনমেন্ট নিয়ে রাতে তার কাছে যেতে বলেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে যাওয়ার পথে আগে থেকে ওঁতপেতে থাকা মাহমুদুল্লাহ ওই ছাত্রীকে জোর করে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) মোহাম্মদ আলীকে জানালে বিচারের আশ্বাস দেন তিনি। ওই অবস্থায় তিন দিন পেরিয়ে গেলেও কোনো বিচার না পাওয়ায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের পক্ষ থেকে তাকে বুঝিয়ে শনিবার রাতে মাহমুদুল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানার জন্য স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...