পুনরায় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মহসিন আলী

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর, ২০২০

মিরসরাই প্রতিনিধি
পুনরায় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মহসিন আলী। রবিবার (১৫ নভেম্বর) বিদ্যালয়ের সদস্যদের ভোটে তিনি ২য়বার সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হয়েছেন ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল। এসময় সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল হক বাহার, বিদ্যালয় পরিচলনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মহসিন আলী পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক মানিক।

উল্লেখ্য, মহসিন আলী দীর্ঘ সময় ধরে ছাগলনাইয়া ও মিরসরাই উপজেলায় বিভিন্ন সমাজকর্ম করে আসছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, স্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।