রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৫ নভম্বের) সকাল ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।
জানা গেছে, বুধবার সকালে নুরুল আলম তাঁর বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহ’র সাথে মোটরসাইকেল যোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিলো। মিরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপ দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএস আই খোন্দকার বাবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল আলমকে চাপা দেয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...