রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে মিরসরাই পৌর আওয়ামী লীগ ও মিরসরাই পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল।
মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন সুজন, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, নুরুল মোস্তফা, রহিমুল্লাহ, রিজিয়া বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।


মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, বর্তমান সরকার ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সার্বিক সহযোগিতায় মিরসরাই পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। পৌরসভার অর্থনৈতিক খাতে অগ্রগতির জন্য মিরসরাই-নারায়ণ সড়ক রামগড়ের আদলে দুই লাইনে প্রশস্তকরণ, মিরসরাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের চার লেইন সড়কের কাছ দ্রুত গতিতে সম্পন্ন করা, গোভনীয়া ছড়ার মুখে রাবার ড্যাম নির্মাণ, ওয়াটার ট্রিটমেন্ট প্লানের কাজ, নব নির্মিত দু’টি প্রাথমিক বিদ্যালয়ের অসমাপ্ত কাজ শেষ করা প্রয়োজন। এজন্য মাহবুব রহমান রুহেলের সুদৃষ্টি কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, বর্তমান সরকার সারাদেশের ন্যায় মিরসরাইতেও ব্যাপক উন্নয়ন কাজ করেছে। মিরসরাই পৌরসভার অসমাপ্ত কাজ সম্পাদনে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...