শনিবার, ২ মে ২০২৬

মিরসরাইয়ে ২৪৫ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্বারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রো জব্দ করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে গ্রীণ টাওয়ারের সামনে চেক পোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩২), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ডেমসা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (১৯), মধ্যম মাদেরসা গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মো. জসিম (৩৫)। এসময় গাড়ী তল্লাশী করে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা গেছে, কুমিল্লা থেকে নোহা মাইক্রো যোগে মাদক দ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টিম মহাসড়কের বারইয়ারহাটে একটি চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি নোহা মাইক্রোকে থামানোর সংকেত দিলে উক্ত মাইক্রোটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নোহা মাইক্রোসহ গাড়ীর মধ্যে থাকা তিনজন ব্যক্তিকে আটক করে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী বলেন, আটককৃত আসামীরা চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসতেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৪৫,০০০ (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা এবং নোহা মাইক্রোটির মূল্য ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...