রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভায় ১ হাজার শ্রমিক ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায়-দুঃস্থ ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করেছে মিরসরাই পৌরসভা। রবিবার (১ আগষ্ট) সকালে পৌর মেয়র ও মিরসরাই পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কর্মসূচীর উদ্বোধন করেন।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ এর মধ্যে কর্মহীন হয়ে যাওয়া রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারগুলো সীমাহীন দূর্ভোগে দিনাতিপাত করছেন। হতদরিদ্র পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তা হিসেবে মিরসরাই পৌরসভা চাউল বিতরণের কার্যক্রম করেন।
মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে মিরসরাই পৌরসভা বিভিন্ন পর্যায়ের শ্রমিক, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারগুলোর পাশে ছিলো। তারই অংশ হিসেবে পৌরসভার আওতাভুক্ত রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়েছে। আগামীতেও এই সহায়তা কর্মসূচী চালু থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...