মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি! মাসিক আয় ৮৬ হাজার টাকা, আছে দুটি ফ্ল্যাট

প্রকাশিত :

spot_img

 

একজন ভিখারির মাসিক আয় কত হতে পারে? এই ধারণা হয়তো আমাদের বেশির ভাগেরই নেই। তবে অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে সর্বোচ্চ ৫ হাজার কী ১০ হাজার! কিন্তু দেশে এমন ভিখারি আছেন, যারা একজন ভালো সরকারি বা বেসরকারি কর্মীর থেকে অনেক বেশি আয় করেন। বিলাসবহুল জীবনযাপনও করেন।

তেমনই দেশের এক জন ‘ধনী’ ভিখারি হলেন ভরত জৈন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভরতই ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। তিনি মূলত মুম্বইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন। তার মাসিক আয়, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।

বছর ঊনপঞ্চাশের ভরতের মাসিক আয় ৮৬ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৮০ লাখ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভিক্ষা করা ছাড়াও ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি।

শুধু ভরতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে মাত্র ১৬ বছর বয়স থেকেই ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। জীবনের প্রায় ৫০ বছর ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৪০ হাজার টাকা। ব্যাংকে বিপুল টাকা গচ্ছিত রয়েছে তার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...