মহাজনহাট ফজলুর রহমান কলেজে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: 1:00 PM, November 30, 2021

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে মহাজনহাট ফজলুর রহমান মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস রহমান ট্রাস্টের সদস্য ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক।

প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক নোমান মোঃ নিজাম উদ্দিন সহ কলেজের সকল প্রভাষক বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে শিক্ষা উপকরণ তুলে দেন উপস্থিত অতিথিরা। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।