শনিবার, ২৫ জুলাই ২০২৬

নাপিত্তাছড়া ঝর্ণা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণার ওপর থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। তবে নিহত ওই পর্যটকের এখনো পরিচয় মেলেনি।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার জানান, নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝর্ণার ওপর থেকে পড়ে এক পর্যটকের মৃত্যুর খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটকের বয়স আনুমানিক ২২-২৩ হবে।

তিনি আরো জানান, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা তিনজন একসাথে ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লাশ ছাড়া অন্য দু’জনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ঝর্ণার ওপর থেকে নিচে পড়ে লোকটি মারা গেছে।

নাপিত্তাছড়া ঝর্ণার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকেট কাউন্টার বন্ধ রেখেছি। পর্যটকও খুব কম ছিল। এই তিনজন বেলা ১১টার দিকে ঝর্ণায় গেছে শুনেছি। বিকেলে খবর এলো তাদের একজন মারা গেছে। এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি। এই রিপোর্ট লেখার সময় রাত ১০টা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...