মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেরাব হোসেন মাহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারইয়াহাট পৌরসভার সিদ্দিক উল্লাহ গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সৌরব হোসেন শিমুলের পুত্র। সে বারইয়ারহাট এলাকায় তার নানার বাড়িতে থাকতো।
জানা গেছে, মাহিন মাঝে মধ্যে তার বন্ধু নাজমুল হোসেনের অটোরিকশা চালায়। শনিবার সকালেও অটোরিকশাটি বারইয়ারহাট পৌরসভার সিদ্দিক উল্লাহ গ্যারেজ থেকে বের করতে যায়। এসময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহিন মাঝে মধ্যে বন্ধুর সাথে অটোরিকশা চালায়, আবার মাঝে মাঝে চা দোকানের কাজও করে থাকে।
জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে মেহেরাব হোসেন মাহিনের সুরতহালের কার্যক্রম সম্পন্ন করি। পরবর্তীতে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।



