মিরসরাইয়ে ২৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

প্রকাশিত: 2:05 PM, October 10, 2022

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২ হাজার ৮’শ পিস ইয়াবাসহ বাবু শিকদার (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় ঢাকামুখী হানিফ পরিবহণে একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু শিকদার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালে নগর এলাকার মফিজ শিকদারের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ঢাকামুখী হানিফ পরিবহরেন একটি যাত্রীবাহী বাসের যাত্রী গাড়ি থেকে নেমে পালানো চেষ্টা করে। এসময় তার শরীর এবং সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি কাগজের প্যাকেজিংয়ের ভিতরে ১৫ প্যাকেটের মধ্যে থেকে ২ হাজার ৮’শ পিস ইবায়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ ব্যবসা করে আসছিলো। এই ইয়াবাগুলো রাজধানীর ঢাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং -৫) দায়ের শেষে তাকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।