শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘মানবতার কল্যাণে দুঃস্থদের জন্য চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে সেনাবাহিনী’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘শীতকালীন প্রশিক্ষণের সময় মানবতার কল্যাণে স্থানীয় দুঃস্থ বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র, চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন প্রশিক্ষণের জন্য সেনা নিবাসের আশে পাশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। আমরা যখন শীতকালে এই প্রশিক্ষণ করি তখন এ সুযোগটা নিয়ে কিছুটা কল্যাণমূলক কাজ করার চেষ্ঠা করি। শুধু তাই নয় বাংলাদেশ সেনাবাহিনী দুঃস্থদের জন্য চিকিৎসা ও কিছু কিছু ক্ষেত্রে ঔষধ বিতরণ করে থাকে।’ বুধবার (২১ ডিসেম্বর) করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় গরীব দুঃস্থদের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা যখন শীতকালিন প্রশিক্ষণে আসি তখন খেয়াল রাখি যাতে করে জনগণের কোন ক্ষতি না হয়’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশিক্ষণ করা হয় যাতে করে আমাদের সমরাস্ত্রগুলো ব্যবহার করতে পারি প্রয়োজনের সময়। আমরা নতুন নতুন অস্ত্র এনেছি অনেক। যতগুলো এনেছি তার সিংহভাগ প্রশিক্ষণে জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে অস্ত্রগুলো পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে। প্রশিক্ষণ না থাকলে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার সম্ভব নয়।’
এসময় ৫০০ জন শীতার্থের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার, ৭ স্বতন্ত্র বিগেড ছাড়াও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...