নিজস্ব প্রতিবেদক
বিসিক শিল্পনগরী নিজকুঞ্জরা পরিদর্শন ও শিল্প মালিকদের সাথে ফেনী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সোমবার নিজকুঞ্জরা বিসিক কার্যালয়ে উক্ত সভা সম্পন্ন হয়। নিজকুঞ্জরা বিসিক শিল্প মালিক সমিতির সদস্য সচিব মো. আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় ও আহবায়ক সৈয়দ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির রাখেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, বিসিক ফেনী জেলার সহকারী মহাব্যবস্থাপক হালিম উল্লাহ এবং ১০নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম।
এসময় বিসিক শিল্পনগরী নিজকুঞ্জরার পক্ষে উপস্থিত শিল্প উদ্যোক্তাগণ নিজকুঞ্জরা বিসিকের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক বিভিন্ন মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক সকল সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ এবং সিফাত বিনতে আরা।



