শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত :

spot_img

চট্টগ্রামে জুলাই মাসের প্রথম ২০ দিনে চট্টগ্রামে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন—আবদুল আজিজ (৫৫), মো. ফরিদ (৪৫), মো. হাসান (৪০), মেহেদি হাসান (২৭), বিবেক ঘোষ (২৫), আশরাফুল হক (২২), নুরুল রহিম (১৯) ও মো. নাজিম (১৮)। এদের মধ্যে আবদুল আজিজ, মেহেদি হাসান ও নাজিম সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

জুলাই আট জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ওই আট জনের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। পাঁচ জনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১১ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে চসিকের চিকিৎসকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সর্ম্পকে জানতে চাইলে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ৪১টি ওয়ার্ডে মশার উৎপত্তিরোধে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানো হচ্ছে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...