শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভিযান সংঘ সেমিফাইনালে

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের পরিচালনায়, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের অর্থায়নে ‘নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ সেমিফাইনালে উঠেছে ছাগলনাইয়া অভিযান সংসদ ফুটবল একাদশ। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) অভিযান ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত কোয়াটার ফাইনালে ফটিকছড়ি রহমতপুর একতা ক্রীড়া সংঘকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের রাহাত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী । এসময় টুর্নামেন্টের পৃষ্টপোষক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আবদুর রহিম, করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃসরওয়ার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন,২নং হিংগুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমরানুল হক শাহীন, উদয়নক্লাবের প্রচার সম্পাদক ইসমাইল রাজু।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...