শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই পৌরবাজারের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে পৌর বাজারের উন্নয়ন কাজে অনৈতিকভাবে বাঁধা সৃষ্টির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে পৌরসভা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মেজবা উল আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র ও পৌরসভা বাজার কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ঠিকাদার কমিটির সভাপতি রৌসনেজ্জামান বাচ্চু, কাউন্সির নুর উন নবী, ব্যবসায়ী আবু সোলায়মান মানিক, নুর উন নবী প্রমুখ।
মিরসরাই পৌরসভার মেয়র ও পৌরসভা বাজার কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, পৌর বাজারের পূর্বের রেকর্ড অনুযায়ী আর.এস ৪০৪০ দাগের ৫৫ শতক জায়গা ফকির হাট নামে ছিলো। সেখানে সপ্তাহের প্রত্যেক শনিবার ও মঙ্গলবার পণ্য কেনা-বেচার হাট বসত। যা বর্তমানে মিরসরাই পৌর বাজার নামে পরিচিত। ওই ৫৫ শতক জায়গার মধ্যে ৩৭ শতক জায়গা বিভিন্ন ভ‚মিদস্যু বেদখল করে ফেলেন। বেদখলকৃত জায়গা পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা চলতেছে। বর্তমানে বি.এস খতিয়ানে পৌর বাজারের নামে রেকর্ডস্থিত ১৮ শতক জায়গা থাকলেও ৬.৬৬ শতাংশ জায়গা অন্যের দখলে রয়েছে।
তিনি আরো বলেন, পৌর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতাদের বর্তমান দুরবস্থা লাগবের জন্য পৌর বাজারের জায়গার উপর বিশ্বব্যাংকের সহায়তায় প্রাক্কলিত ৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৯’শ ৫৫ টাকা ব্যায়ে বহুতল বিশিষ্ট পৌর কিচেন মার্কেট নির্মান কার্যক্রম চলতেছে। কিচেন মার্কেটের পার্শ্ববর্তী হক সুপার মার্কেটের যেন ক্ষতি না হয় সেজন্য কিচেন মার্কেটের সাথে হক সুপার মার্কেটের বিভিন্ন দরজার সংযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌর পরিষদের চলতি বছরের মে মাসের মাসিক সভায় উক্ত সিদ্ধান্ত অনুমোদন করে। তারপরও হক সুপার মার্কেটের মালিক নাছির উদ্দিন তার ব্যবসায়িক স্বার্থের হানি দেখিয়ে মামলার মাধ্যমে উন্নয়ন কাজের বাঁধা সৃষ্টি করছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসক ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন পৌর বাজার কমিটি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...