শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

রাজনীতির মাঠে যখন একে অপরের প্রতিপক্ষ, চরম গ্রুপিং, অস্থিরতা ঠিক তখনি এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ আয়োজন করেছে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। বুধবার বিকেলে মকবুল আহম্মদ কল্যান পরিষদের পৃষ্টপোষকতায় এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছে আওয়ামীলীগের সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশ। সভাপতি একাদশের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি শ্যামল দেওয়ানজী ও সাধারণ সম্পাদক একাদশের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার। একাদশ সাজানো হয়েছে ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকদের নিয়ে।
নবীন প্রবীনের এই ম্যাচে উভয় দল প্রাণপন লড়াই করেছে। কিন্তু কোন গোল না হওয়ায় খেলা অমিমাংসিতভাবে শেষ হয়। মাঠের চারিদেকে অন্তত ৩ হাজার ফুটবলপ্রেমী দর্শক এই ম্যাচ উপভোগ করেন। এক সময় যারা জোরারগঞ্জে বিভিন্ন গ্রুপে বিভক্তি হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চেষ্টা করতো আজ তারাই এসাথে ফুটবল ম্যাচে অংশ নেয়। সবাইকে এক কাতারে নিয়ে এমন প্রীতি ম্যাচ আয়োজন করায় সত্যি প্রশংসা কুড়িয়েছেন। ভবিষ্যতেও এমন সৌহাদ্য, ভাতৃত্ব বজায় থাকে এমনটাই প্রত্যাশা করেন সবাই। খেলা পরিচালনা করেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি ও আওয়ামীলীগ নেতা কালু কুমার দে। টিমে অংশ নেন জোরারগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর আজিজুল হক মান্না প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...