রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 10

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

 

মিরসরাই প্রতিনিধি

সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফ্জখানা, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ প্রায় ৫ হাজার জনসাধারণ। মানববন্ধনে বক্তারা বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা গেইট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন৷

মানববন্ধনের আয়োজক বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন বলেন, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সম্মুখে ফুটওভার ব্রিজ নির্মাণ, নিরাপদ সড়ক ব্যবহা নিশ্চিতকরণ এবং সিএনজি/ অটোরিকসা অপসারণ ও বাস স্টপেজ স্থানান্তরের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছি।

তিনি বলেন, আমাদের দাবী বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সম্মুখে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা। মাদরাসা গেইট সংলগ্ন সড়কে জেব্রা ক্রসিং বা গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। মাদরাসা গেটের সামনে সিএনজি ও অটোরিকশা দাঁড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। মাদ্রাসা গেইট থেকে বাস স্টপেজ স্থায়ীভাবে বাতিল বা অপসারণ করা এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা।

স্থানীয় বাসিন্দা আরশেদ আহমেদ বলেন, গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ শেষ হয়ে গেল। আরো দুইজন হাসপালের বিছানায় কাৎরাচ্ছে। এর আগে এখানে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে প্রতিবারই আমরা প্রতিবাদে রাস্তায় দাড়িয়েছি। কিন্তু প্রশাসনের টনক নড়েনি কখনও। আজ আমরা আবারও রাস্তা নেমেছি একটি নিরাপদ সড়ক নিশ্চিত করণ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে।

মানববন্ধনে শিক্ষার্থীর অভিভাবক মো. মোবারক হোসেন জানান, বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার বড়তাকিয়া মাদরাসা গেইটে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে শিক্ষার্থী খাদিজা মাশমুম (১৫) ও পথচারী মোবারক হোসেন (৪০) নিহত হয়েছেন। এছাড়া ৪ জন শিক্ষার্থী ও পথচারী আহত হন এই দুর্ঘটনায়।

মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলমের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসান, রুজিনা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ারুল হক, রাজনীবিদ মফিজ উদ্দিন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, রাজনীতিবিদ নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, নুর মোহাম্মদ ভোলা, কামরুল হাসান, কামরুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরদিন বুধবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ স‚চনা এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভাও পুরষ্কার বিতরণী পর্বের সভাপতিত্ব করেন আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ডা. একরামুল হক, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইস্টার্ন ব্যাংক এজেন্ট ব্যাংকিং বারইয়ারহাটের পরিচালক আবু সাঈদ। দুইদিনব্যাপী প্রতিযোগিতায় ৬৫ টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়া ২০২৫ সালে বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রাথমিক শাখায় শহিদুল ইসলাম এবং মাধ্যমিক শাখায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোয়ারা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রাথমিক ও মাধ্যমিক শাখার ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন বলেন, খেলাধূলা ও সংস্কৃতি শিক্ষার্থীদের মন-মানসিকতাকে সুন্দর এবং পরিপূর্ণতার সাথে বিকশিত করতে পারে। এ লক্ষ্যে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান তাদের সুন্দর আগামীর ভিত গড়তেও সহায়ক হবে।

গণসংযোগকালে মিরসরাই আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন ‘১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিশাল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ’

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি মিরসরাইয়ের সর্বস্তরের জনগন ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। চারিদিকে গণজোয়ার উঠেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের দলকে ক্ষমতায় আনবে এদেশের মানুষ। তিনি বুধবার ও বৃহস্পতিবার মিরসরাই উপজেলার মঘাদিয়া ও মিঠানালা ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি চক্র নির্বাচনকে বানচাল করতে গভীর ষড়যন্ত্রে নেমেছে। তাঁরা নির্বাচন না হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে সফল হবে না। জনগন নির্বাচনের পক্ষে অংশ নিয়েছেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, বিএনপি নেতা মহিউদ্দিন, মেশকাত চৌধুরী, আলা উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ওইদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মারুফ সংস্থার চেয়ারম্যান রেজাউল করিম। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি হামদ, নাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল।

পরদিন বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন মারুফ সংস্থার সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম ভ‚ঁইয়া। তৃতীয় দিন বৃহস্পতিবার দিনব্যাপী আলোচনা সভা, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

মারুফ ফাউন্ডেশন ট্রাস্ট, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদ হোসেন রিগানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছালেহ আহমদ, অভিভাবক সদস্য নুরুল ইসলাম ইরান, মারুফ সংস্থার সদস্য মীর হোসেন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন, মারুফ সংস্থার সভাপতি রেজাউল করিম, বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, শিক্ষক মজহারুল হক ও ফারুক উদ্দিন।

তিনদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ১১০ টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয় স্কাউটে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক নুরুল করিমকে সম্মাননা স্মারক প্রদান, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, স্কাউটের সর্বোচ্চ পুরষ্কার পিএসপ্রাপ্ত ২ জন ছাত্র এহতেশামুল হক উদয় ও উদয় রাজ সরকারকে সম্মাননা প্রদান, শ্রেষ্ঠ শিক্ষার্থী রাতুল করিম ও কৌশিকা নাগকে পুরষ্কৃত করা হয়।

দারুল ইরফান একাডেমির দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি

দারুল ইরফান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ ইউসুফের পরিচালনায় ২৮ ও ২৯ জানুয়ারি চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক কল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুহাম্মদ এনামুল হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার গিয়াস উদ্দিন, দারুল ইরফান একাডেমীর চীপ কো অর্ডিনেটর বিশিষ্ট লেখক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী হারুনুর রশিদ চৌধুরী, শহীদুল্লাহ তালুকদার, মাওলানা নাসির উদ্দিন প্রমূখ।

হাজারো ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।

এ বছর ৫৬ টি ইভেন্টে মোট ১৬৮ জন বিজয়ী কে পুরস্কৃত করা হয়।

মিরসরাইয়ে বিএনপি নেতা ইমাম উদ্দিনের স্মরণসভা ও দোয়া মাহফিল

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম ইমাম উদ্দিন এর স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইমাম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ইমাম উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আলমগীর,মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ইমাম হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। মরহুমা খালেদা জিয়ার নির্দেশে গনতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে উজাড় করে দিয়েছে। গনতন্ত্র ফিরে এসেছে কিন্তু ইমাম দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়। আমি ইমামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে মারুফ স্কুলে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন মারুফ সংস্থার সম্মানিত চেয়ারম্যান রেজাউল করিম।

দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয় এর পরিচালক গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মীর শাহিন। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা স্কাউট সম্পাদক ও সিনিয়র শিক্ষক দিদারুল আলম, মিরসরাই কলেজের প্রভাষক নজরুল ইসলাম, মারুফ সংস্থার সদস্য
এস. এম. নুরুল আহাদ গাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

‘তারা যদি ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ থেকে ১৪ গুন বেশি কষ্ট দিবে’- নুরুল আমিন

 

মিরসরাই প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘আজকে আমরা স্বাধীন হয়েছি বাংলার অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ১৮ কোটি মানুষকে উপহার দিতে পেরেছি। আজ গনতন্ত্র ফিরে এসেছে, গনতন্ত্রের হাজারো ফুল ফুটবে কিন্তু আমাদের নেত্রী আর তা দেখবে না। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্ত আমাদের নেত্রী আর ভোট দিতে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘একটি গোষ্ঠী বরাবরই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ সংকটে, দেশ যখন সংকটে পড়েছে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য, গনতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র করে বাংলাদেশকে তারা বারবার পিছিয়ে দিয়েছে। গনতন্ত্র যদি এবার নস্যাৎ হয় তাহলে ৭০ বছরেও তা আর ফিরে আসবে না। গনতন্ত্র ও নির্বাচনকে কেউ যেন বানচাল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আওয়ামী লীগ থেকে আরো ভয়ংকর ফ্যাসিস্ট। আওয়ামী লীগ ১৭ বছর যা কষ্ট দিয়েছে তারা যদি একবার ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ থেকে ১৪ গুন বেশি কষ্ট দিবে। তারা লুটেরা, তারা খুনির দল, তারা ১৯৭১ সালেও খুনের সাথে জড়িত ছিল। তারা ইসলামের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত গনমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, বিএনপি নেতা মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।

 

সমাবেশে ‘ধানের শীষ’ সাজে নজর কাড়লেন মিরসরাইয়ের সাইদুল ও নেপাল

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে সবার নজর কেড়েছেন মিরসরাই উপজেলার বিএনপির দুই কর্মী। তাদের দুজনের মাথা থেকে পা পর্যন্ত ধানের শীষ দিয়ে সাজানো এই দুই কর্মীকে দূর থেকেও চেনা যাচ্ছিল।

রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে তাদের ব্যতিক্রমী এই উপস্থিতিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে ছবি এবং সেলফি তুলতে ভিড় করেছেন। সমাবেশের সময় তাদের দিকে লক্ষ্য রেখে কেউ কেউ অনবরত স্লোগান দিয়েছেন, ‘লাগারে লাগা, ধান লাগা।’

তারা হলেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিএনপির কর্মী নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম।

মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, তাঁরা বিএনপির নিবেদিত প্রাণ। দলের দুঃসময়ে এই দুজন আন্দোলন সংগ্রামে ছিলেন। তাঁরা ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। বিএনপির প্রতিটি বড় কর্মসূচিতেই এই দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে দেখা যায়।

নেপাল চন্দ্র নাথ জাগো নিউজকে বলেন, আমি ছোট বেলা থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমি গ্রাম পুলিশের চাকরী করতাম, বিএনপি করার অপরাধে আওয়ামী লীগের চেয়ারম্যান ফিরোজ আমাকে চাকরী ছাড়তে বাধ্য করে। আওয়ামী লীগ সরকারের সময় পরিাবার নিয়ে অনেক কষ্ট করলেও দলের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলাম। আগামীতে দল ক্ষমতায় আসলে আমরা খুশী।

এদিকে রবিবার দুপুরের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন অংশে তারেক রহমানকে একজনর দেখতে শত শত নেতা-কর্মীদের অপেক্ষা করতে দেখা গেছে।

মিরসরাই পৌরসভার বিএনপির কর্মী আলমগীর বলেন, তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। এখন অপেক্ষা করছি। চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার সময় দেখব ইনশাআল্লাহ।

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই