রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 9

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) মিরসরাই মান্দারবাড়িয়া শাহ ওলীয়া বালিকা দাখিল মাদ্রাসা ও মিরসরাই দারুল কুরআন মাদ্রাসার শতাধিক ছাত্রছাত্রীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম ও মিরসরাই শাখা উপ-ব্যবস্থাপক মো. জিয়াউল হক জিল্লু। এছাড়া মাদ্রাসার সুপার মোহাম্মদ নুরুন নবী ও মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, পহেলা ফেব্রুয়ারি সকালে মিরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা আয়েশা আলী নুরিয়া হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্র ও এলাকার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সমাজসেবী হাসান শহীদ সরোয়ারদী আবেদ ও মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়। অন্যদল ক্ষমতায় এলে দেশে লুট-পাট করে। একটি দল এখন ধর্মের দোহাই দিয়ে অপরাজনীতি করছে, আপনারা এ বিষয়ে একটু সজাগ থাকবেন। তারা যেন মা-বোনদের ভুল বুঝাতে না পারে।

মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠ ও কাটাছরা ইউনিয়নের চত্ত্বরভূঁইয়ারহাট ঈদগাঁ মাঠে বৃহস্পতিবার বিকেল এবং সন্ধ্যায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আপনারা ১৭ বছর ভোটের অধিকারের জন্য কষ্ট করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একটু কষ্ট করবেন। ওইদিন ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোট দিয়ে এসে নাস্তা করবেন। সারাদিন ভোটকেন্দ্রে অপেক্ষা করে সন্ধ্যায় ফলাফল ঘোষনার পর আমরা একসাথে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ।

মিরসরাই পৌরসভা, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ কনক, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থা মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান সহ নেতৃবৃন্দ।

এছাড়া কাটাছরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক, জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা তাহের আহম্মদ, দাউদুল ইসলাম মিশন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা দিদারুল আলম দিদার, নুরের নবী সহ নেতৃবৃন্দ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন ভিন্ন দলের কাউকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না, কারণ তারা শান্তি নষ্ট করবে

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ভিন্ন দলের কাউকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না, কারণ তারা শান্তি নষ্ট করবে৷ প্রতিবেশীদের ভোট নিশ্চিত করবেন৷ ভোটের দিন আগে ভোট পরে নাস্তা৷ ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে চলে যাবেন৷ নিজের ভোট দিয়ে পরিবারের সদস্যদের ভোট নিশ্চিত করে কেন্দ্রের বাইরে পাহারায় থাকবেন৷ কোনো অশুভ শক্তি যেন কেন্দ্রে ভর করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন৷

বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজারে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

এসময় তিনি আরও বলেন, ৪৭,৫২ ও একাত্তর বিরোধী খুনির দল, ধর্ষকের দল, দালালের দল এখন জান্নাতের ঠিকাদারি নিয়ে নেমেছে৷ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে৷ তাদের প্রতিহত করতে হবে৷

জামায়াতকে ইঙ্গিত করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনি বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ঈমান নিয়ে ব্যবসা করছে। এটা শিরকের শামিল। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ ঈমান বিক্রি করতে না পারে।”

এসময় ধুম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল হক মানিক ও সদস্য সচিব মোজাম্মেল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা আলী হায়দার টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভুইয়া জুয়েল,চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমূখ৷ এসময় সমাবেশ শেষে বাংলা বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনের প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে মিছিল বের হয়৷

এমএমডি
এম মাঈন

মিরসরাইয়ের খৈয়াছরায় বিএনপির নির্বাচনী জনসভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে খৈয়াছরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়তাকিয়া বাজারে খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ক্লিফটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী। জনসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন ‘দেশের সকল সংকটে বিএনপি মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন বলেছেন, ‘দেশের সকল সংকটে বিএনপি এদেশের মানুষের পাশে ছিল। আজ দেশ কঠিন সময় পার করছে। এই সংকটেও বিএনপি বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ১২ তারিখ গনতন্ত্র প্রতিষ্ঠার দিন। সেই দিন গনতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে বিজয়ী করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ। আজ একাত্তরের পরাজিত শক্তি আর ২৪ এর পরাজিত শক্তি একাকার হয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একাত্তরের পরাজিত শক্তি আর ২৪ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র সফল যদি হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। গনতন্ত্র আবার অন্ধকারে যাবে। আবার জনগনের ভোটাধিকার ৭০ বছরেও ফিরে আসবে না। তাই একাত্তরের পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তিকে আমাদের নস্যাৎ করে দিতে হবে। ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।’

রবিবার ( ১ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ এক খুনি। তারাও সেই খুনি। ১৯৭১ সালের খুনের দাগ তাদের গায়ে। বাংলাদেশের রাজনীতিতে রগ কাটার নামে মানুষ হত্যার রাজনীতিতে তারা স্বীকৃত খুনি। তারা পরাজয় যখন দেখছে তখন তারা শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। খুনির ভাষায় কথা বলা শুরু করেছে।’
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান ও সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আলিউল কবির ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বিএনপি নেতা তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহবায়ক নুরুল আবছার, জসীম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।

 

মিরসরাইয়ে গণসংযোগে বিএনপি প্রার্থী নুরুল আমিন ‘কেউ যেন ঈমান বিক্রি করতে না পারে’

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রাথী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে নিজের ঘর, তারপর নিজ বাড়ী পরবর্তীতে পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন। কেউ যেন ভোট বাক্স ছিনতাই করতে না পারে।’
হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাই এদেশের নাগরিক। কেউ নিরাপত্তা শঙ্কায় বা ভয়ে থাকবেন না। আওয়ামী লীগ আপনাদের বলেছিলো তারা ক্ষমতায় না থাকলে আপনাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ দেখেন আপনারা দেশে সুখে শান্তিতে আছেন আর আওয়ামী লীগ পালিয়ে গেছে। ক্ষমতায় না থেকেও আমরা আপনাদের পূজা-পার্বনে সুখে-দুঃখে ছিলাম; ক্ষমতায় আসলেও অতীতের ন্যায় সাথে থাকবো। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিবেন। সবাই স্বাধীন দেশের নাগরিক।’

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/profile.php?id=61584729110319

জামায়াতের উদ্দেশ্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ। তিনি বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। অথচ জামায়াতের লোকজন জান্নাতের টিকিট বিক্রি করছে সবার কাছে। আল্লাহ যে সকল পয়গম্বর পাঠিয়েছিলেন তারাও হাশর ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবে। কে জান্নাতে যাবেন। আর জামায়াত জান্নাত বিক্রির নামে শিরক করছেন। তাই জামায়াতের ফাঁদে পা না দিয়ে সবাই চোখ কান খোলা রাখবেন। কেউ যাতে ঈমান বিক্রি করতে না পারেন।’
দুর্গাপুর ইউনিয়নে গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা প্রফেসর ছলিম নিজামী, সামছুদ্দৌহা মামুন, জহুরুল হক, নাইমুল হাসান শিমুল, দিদারুল আলম, শরীফ উদ্দিন, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, ফখরুল ইসলাম। মিরসরাই পৌরসভায় গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বিএনপি নেতা তাহের আহমদ, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য কামরুল হাসান লিটন, সাবেক আহবায়ক মহি উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হোসাইন, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, ছাত্রদল নেতা নাঈম সরকার, ইনজামাম উল হক ইমন।

 

মিরসরাইয়ে গণসংযোগকালে বিএনপি প্রার্থী নুরুল আমিন ‘বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবে’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে গৃহকর্ত্রীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। যে কার্ডের মাধ্যমে তারা পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারবেন, খরচ কমিয়ে টাকা জমানোর সুযোগও পাবেন। আপনার যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথা জানিয়েছেন দেশ নায়ক তারেক রহমান।’

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মিরসরাই উপজেলার করেরহাট ও ওয়াহেদপুর ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে কৃষক কৃষিপণ্যের ন্যায্যম‚ল্য, সহজ শর্তে ঋণ সহায়তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা পাবেন। বিএনপি এলে দেশে উন্নয়ন হয়, অন্যরা ক্ষমতায় এলে লুটপাট করবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান তিনি।

গণসংযোগকালে করেরহাটে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আকম জান্নাতুল করিম খোকন, বিএনপি নেতা মাহবুবুল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএরপি নেতা শেখ শাহাদাত হোসেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক আহবায়ক রেজাউল করিম, সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবুল, রেজাউল করিম নোমান, আবুল কাশেম কালা, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল মুরাদ, যুবদল আহবায়ক জামশেদ আলম ফারুক। ওয়াহেদপুরে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন।

 

 

 

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হামিদা আবেদিন পলি, মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাজেদা হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোনায়েম চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, নুর উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি ::

মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোশাররফ হোসেন ভ‚ঁইয়ার সভাপতিত্বে ও এডভোকেট কামাল হোসেন শাহিন, জাহিদুল ইসলাম মুজাহিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা এম. এ. কাশেম, সাবেক সুপার মাওলানা নুরুল গনি। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র এইচএম হানিফ, খায়ের উদ্দিন মাসুক, ইলিয়াস উদ্দিন মাসুদ, দেলোয়ার হোসেন। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে স্মৃতির পাতায় ফিরে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের পুরোনো দিনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।

বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে এটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল গনির হাতে সম্মাননা তুলে দেয়া হয়।