মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 105

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
‘প্রাথমিক শিক্ষার দিপ্তী-উন্নত জীবনের ভিত্তি’ শ্লোগানে মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।
জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫৪ জন শিক্ষার্থী ৬০ টি ইভেন্টে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, কাপ শিশু, মারবেল দৌড়, গুপ্তধন উদ্ধার, গান, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, কবিতা আবৃত্তি। উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বিভাগে ১৮৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার জন্য ৬২ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।
নাসিমা আক্তারের উপস্থাপনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বসির আহমেদ সরকার, এসএম আরিফুল হক, আবু তোয়াব মজুমদার, ফারুক হোসাইন, রেজাউল করিম। এসময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

ঘোপালে প্রাথমিক শিক্ষা পদক বাছাই ও পুরষ্কার বিতরণী

মিরসরাই প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক বাছাই ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।

উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহ আলম, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোশারফ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আক্তার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মহসিন আলী, ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন শিমুল ও সাদেক হোসেন।

ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজ্বী মো. মহসিন আলীর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ৫৬ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। এসময় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

ভালোবাসা দিবসে মিরসরাই ক্যাফের প্রশংসনীয় আয়োজন

মিরসরাই প্রতিনিধি

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে একে-অপরের সাথে ভালোবাসা বিনিময় করেন। তারই অংশ হিসেবে মিরসরাই পৌর সদরে অবস্থিত ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরসরাই ক্যাফে।
এইদিন ব্যতিক্রমী উদ্যোগে নিয়েছে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি নুরানি ও ফারুকিয়া মাদরাসার দেড় শতাধিক হাফেজ, এতিম ও শিক্ষকদের আয়োজনের ফ্রি মেজবানীর আয়োজন করেছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ভালোবাসা দিবস উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা জানান ক্যাফে রেষ্টুরেন্টের মালিক সাফায়েত ইশতিয়াক ।

মিরসরাই ক্যাফের এমন আয়োজনে মাদরাসার শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তারা বলেন, আমরা এতিম, মাদরাসার ছাত্র হিসেবে অনেকে অবহেলা করেন। কিন্তু মিরসরাই ক্যাফের মালিক সাফায়েত ইশতিয়াক ভাই আমাদেরকে একটি করে ফুলেল শুভেচ্ছা ও দুপুরের খাবার দিয়েছেন সত্যি তা প্রশংসনী উদ্যোগ।

মিরসরাই ক্যাফের সত্ত্বাধিকারী সাফায়েত ইশতিয়াক বলেন, বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে মানুষ একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে থাকেন। কিন্তু যারা এতিম তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন। এই জন্য মিরসরাই ক্যাফের উদ্যোগের মাদরাসার হাফেজ, এতিম শিক্ষার্থীদের সাথে ভালোবাসার দিবসটি উদযাপন করেছি।
তিনি আরও বলেন, আমরা এটিকে প্রচারণার উদ্দেশ্যে করি নাই। আমরা মানুষকে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। এখানে সব শ্রেণি পেশার মানুষ আসতে পারে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক : মান্না

 

এবার বুঝা গেলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান, এটা ন্যক্কারজনক। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ইলেকশন হয়, ভোট হয়, আরো কি হয়! সমস্ত জিনিসকে পদদলিত করা হলো। এ থেকে বুঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারি মানুষ হতে পারে। নির্বাচনে জেতার জন্যও এ রকম করবে এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া গেল বলে মন্তব্য করেছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি ‘ভেরি’ করে না। রাষ্ট্রপতির ‘ফাংশন ও ডিউটি ডিফারেন্ট’ তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে।’

বিএনপির কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদের রিঅ্যাকশন আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারব না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।’

তিনি আরো বলেন, এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি এক তন্ত্রের দেশে অনেক অসম্ভব সম্ভব হইতে পারে, আবার অনেক সম্ভব অসম্ভব হইতে পারে।’

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাম কাইয়ুম ছিলেন।

বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

 

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

 

মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২-এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক জনাব মো: সাহাবুদ্দিন, পিতা-মরহুম শরফুদ্দিন আনছারী, বাসা/হোল্ডিং-৮৮/১, গ্রাম/রাস্তা: শিবরামপুর, পাবনা পৌরসভা, ডাকঘর-পাবনা, পোস্ট কোড-৬৬০০, উপজেলা-পাবনা সদর, জেলা-পাবনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা কাজী হাবিবুল আউয়াল।

 

মিরসরাই থানা পুলিশের অভিযানে সিরিজ চুরির ঘটনায় জড়িতদের মালামাল ও অস্ত্রসহ গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই:
মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠছিলো মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, গরু, ঘর বাড়ি কিছুই রেহাই পায়নি সংঘবদ্ধ চোর দলের কবল থেকে। অবশেষে পুলিশ চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে নেপথ্যে থাকা মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
রবিবার (১২ ফেব্রæয়ারি) দুপুরে মিরসরাই থানায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এমন তথ্য দেন। এসময় পুলিশের এ কর্মকর্তা জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক শক্তিশালী চোর-ডাকাত সিন্ডিকেটের সদস্য। তারা চট্টগ্রামকে চার ভাগে ভাগ করে সিন্ডিকেট তৈরি করে গণহারে চুরি সংঘটিত করতো। তারা দিনের বেলায় নির্দিষ্ট এলাকা গিয়ে ছক কষতো। রাতে সুযোগ বুঝে চুরি সংঘটিত করতো। তাদের মূল টার্গেট ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ দপ্তর।
ঘটনার আদ্যোপান্ত জানিয়ে পুলিশ জানায়, গত শনিবার (১১ ফেব্রæয়ারি) বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় একটি চোরাই মোটর বাইকসহ হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে আটক করে পুলিশ। এসময় তার কাঁধে থাকা ব্যাগ জব্দ করে তা থেকে চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দেশি তৈরি একটি এলজি এবং দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপর কবিরের দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্ল্যাহ নির্দেশে মিরসরাই সার্কেল ইফতেখার হাসান ও মিরসরাই থানার ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে জেলা এবং চট্টগ্রাম নগরীর বায়েজীদ এলাকায় অভিযান চালিয়ে চোর-ডাকাত দলের মূল হোতা দেলোয়ার হোসেন ও আক্তারুজ্জামান রাজু নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় দেলোয়ারের ভাড়া বাসা থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা ও মিরসরাই থানায় চুরি, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৩জনকে রবিবার আদালতে নেয়া হবে। আমরা তাদের থেকে আরো তথ্য পেতে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড আবেদন করবো।’

 

 

মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণকাজের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দোয়া মোনাজাতের মাধ্যমে দৃষ্টিনন্দন প্রবেশ ফটক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রবিউল হোসেন নিজামী।

এসময় আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী আমেরিকা প্রবাসী কাজী শাখাওয়াত হোসেন আযম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল ও প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের হাতে ফটক নির্মাণ ব্যয়ের অনুদান চেক তুলে দেন।

ফটকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও অনুদান চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, আমেরিকা প্রবাসী কাজী সাখাওয়াত হোসেন আযম, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মদ, আরিফ চৌধুরী, কাজী মোশাররফ হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা গোলাম সরওয়ার, পরিচালনা কমিটির সদস্য জামাল মেম্বার, সঞ্জিত মেম্বার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মহরম আলী, জামাল উল্লাহ, মিহির কান্তি নাথ, ধর্মীয় শিক্ষক রবিউল হোসেন নিজামী, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক নুর ছাপা, পল্লী চিকিৎসক মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, সহকারী শিক্ষিকা ফারিহা আক্তার প্রমুখ।

সুফিয়া উচ্চ বিদ্যালয়ে পিআইবির প্রকাশনা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সুফিয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের পক্ষ থেকে বই প্রদান করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কর্মশালা অফিসার জিলহাজ উদ্দিন নিপুনের উপস্থিতিতে এসব বই প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়া ১৫০ জন অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণ করেন।
পিআইবির বই প্রদান এবং স্কুল ছাত্রদের পোশাক বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির কর্মশালা অফিসার জিলহাজ উদ্দিন নিপুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়া, মিরসরাই পরিসংখ্যান অফিসার সাইদুল হক রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল পারভেজ, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জিলহাজ উদ্দিন নিপুন বলেন, প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি এখানকার বাতিঘর হিসেবে কাজ করছে। এই অঞ্চলের কৃষক শ্রমিকের ছেলেরা পড়ালেখার মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করে সুনাম রক্ষা করছেন। প্রেস ইন্সটিটিউট সবসময় শিক্ষা প্রসারে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে। তার ধারাবাহিকতায় বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে আমরা কিছু প্রকাশনা এখানকার লাইব্রেরীতে প্রদান করেছি যে প্রকাশনা পড়ে এ বিদ্যালয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আশা করি।

 

চট্টগ্রাম অমর একুশে বই মেলায় সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী’র উপন্যাস হনন’র মোড়ক উম্মোচন

 

চট্টগ্রাম অমর একুশে বই মেলায় সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর উপন্যাস হনন’র মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বই মেলার মোড়ক উম্মোচন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশ্বজিৎ চৌধুরী বলেন, হনন উপন্যাসে বিশ্ববিদ্যালয়ে ৮ বন্ধুর কথা উল্লেখ করা হয়েছে। যেখানে মাদকের প্রতি ঝুঁকে গিয়ে হনন হতে হয় মেধাবী শিক্ষার্থীর। সাংবাদিক হিসেবে শাহাদাৎ হোসেন চৌধুরী পর্যবেক্ষণ ক্ষমতার পরিস্ফুট ঘটিয়েছেন হনন উপন্যাসটিতে। মাদকের কালো গ্রাস তিনি তুলে ধরতে পেরেছেন এই উপন্যাসটিতে। সেটি পাঠককে নানান ভাবে আকৃষ্ট করবে।

কবি অভীক ওসমান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপন্যাস আধুনিকতার দিকে বাঁক নিয়েছে। ব্যক্তি মানুষের নি:সঙ্গতা ,যন্ত্রনা এবং আত্মহননের দিকে এগিয়ে যাওয়ার সামগ্রিক প্রেক্ষাপট হনন উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন শাহাদাৎ হোসেন চৌধুরী।

এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার বলেন, সাংবাদিক শাহাদাৎ উপন্যাসের মতো কঠিন একটি বিষয় পাঠকদের উপহার দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আট বন্ধুর যে খুনসুটি কথোপকথন এবং তাদের আড্ডার দৃশ্য দেখে মনে হয় প্রাত্যহিক জীবনের এই ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠে। মাদককে আমরা না বলবো, এবং কেউ যাতে আত্মহননের পথ বেছে না নেয় এমন বার্তা দেওযা হয়েছে হনন উপন্যাসে।

উন্নয়ন সংস্থার অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, শিক্ষা জীবনে নানা ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিপদগামী হয়। মাদকাসক্ত হয়। ধ্বংস হয়ে যায় শিক্ষা জীবন। হনন উপন্যাস সমাজের যুবক এবং শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলবে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, কবি মনিরুল মনির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চট্টগ্রাম ব্যুরো চিফ শামছুদ্দিন ইলিয়াছ, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট মোহাম্ম আলাউদ্দিন, কবি সন্তোষ কুমার ভৌমিক, রোটারিয়ান নুসরাত জাহান এবং কেপিআই সার্ভিস লি: এর ম্যানেজিং ডিরেক্টর প্রিয় দে।

শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ইউনিভার্সিটির আট বন্ধুর জীবনযাপনের গল্প এই উপন্যাসের উপজীব্য। দম্ভ, অহমিকার কাছে ভালোবাসা, সম্পর্কের সমাধি হওয়ার ঘটনা অহরহ। মাদকের নীল ছোবলে সু›র, সাজানো-গোছানো সংসার তছনছ হয়ে যায়। সময়ের ব্যবধানে সম্পর্কগুলো রং বদলায়। সুখের সংসারে রচিত হয় শোকের মহাকাব্য। হনন উপন্যাসে এমনই ট্র্যাজেডি গল্প তুলে ধরা হয়েছে।

হনন শাহাদাৎ হোসেন চৌধুরীর চতুর্থ গ্রন্থ। এটি চট্টগ্রাম এবং ঢাকায় অমর একুশে বই মেলায় খড়ি মাটির স্টলে পাওয়া যাচ্ছে।

আ’লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে : মান্না

 

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আর অনির্বাচিত সরকার ভোট না করে ক্ষমতায় থাকতে পারবে না।

 

শনিবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির পূর্ব মুহূর্তে তিনি এ মন্তব্য করেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এ পদযাত্রা কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবার কথা রয়েছে।

অভিযোগ করে মান্না বলেন, ওরা (আওয়ামী লীগ) ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না ওদের হৃদয় নাই।

অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের লড়াই শেষ হবে কবে এমন প্রশ্নের প্রতিউত্তরে তিনি বলেন, লড়াই আমাদের শেষ হবে। তবে এ সরকারের পতনের মধ্য দিয়ে। তাদেরকে (সরকার) পদত্যাগ করতে হবেই।

যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ মহলা মহল্লায় পাহারাদার রেখেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহারাদারিতে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু আওয়ামী লীগ কোনো ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে, শিক্ষাব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে। এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।