মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 110

মুক্তি পেলেন বিএনপি নেতা খোকন-মিলন

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন।

 

আজ বুধবার দুপুর সোয়া ২টায় কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।

তিনি জানান, তাদের জামিননামা গতকাল মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজকে তারা মুক্তি পান। দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন খোকন ও মিলনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে নয়াপল্টনে সংঘর্ষের মামলায় কারাগারে নেয়া হয়।

‘উন্নয়নকে ঘিরে নানা মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার চলছে’

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র দাবি করেছেন, তিনি মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে জনস্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। যা ইতিবাচকভাবে উপস্থাপন না করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমসহ নানা প্রচার মাধ্যমে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পৌরসভা সভা কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। তিনি এসময় জানান, এতদিন পৌরসভা এলাকায় যত্রতত্র বাস, মাইক্রোবাস, লেগুনা, পিকআপসহ নানা ধরণের যানবাহন পার্কিং করে থাকতো। সম্প্রতি তিনি এসব যানবাহনের জন্য আলাদা আলাদা টার্মিানাল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। যা সম্পূর্ণ জনস্বার্থে।
এসময় তিনি উল্লেখ করেন যেহেতু টার্মিনালের জন্য পৌরসভার নিজস্ব কোন জমি নেই তাই সরকারের পড়ে থাকা পরিত্যক্ত জমিতে এসব করা হচ্ছে। এটি নিয়েও একটি গণমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়।
সাম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করে মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘এতদিন বারইয়াহাট পৌর বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ফল দোকান থেকে শুরু করে নানা ধরণের বাজার বসতো। আমরা এখন তাদের ফুটপাত থেকে অপসারণ করে মহাসড়ক থেকে দূরে অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ নেই। যা পৌরসভার সভায় রেজুলেশন আকারে সিদ্ধান্ত নেয়া হয়।’ মেয়র দাবি করেন, ‘এ বিষয়টি নিয়েও একটি গণমাধ্যম আমি ব্যক্তির বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করে। যা দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে আমি মনে করি।’ এসময় মেয়র জনস্বার্থে পৌরসভার উদ্যোগে নেয়া কাজের অপপ্রচার বন্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা ও প্রধান প্রকৌশলী সমর মজুমদার।

 

 

বাংলাদেশে সবচেয়ে প্রিয় পরিবার ‘জিয়া পরিবার’: টুকু

 

বাংলাদেশে সবচেয়ে প্রিয় পরিবার ‘জিয়া পরিবার’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে’ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, কোকো রাজনীতির সাথে সস্পৃক্ত ছিলেন না। কিন্তু তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা আমরা দেখেছি- আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে। একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের জানাজা এত বড় হয় তা বাংলাদেশের ইতিহাসে আছে কি না আমার জানা নেই।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ায় ১/১১ এর পর তার ওপর যে নির্যাতন করা হয়েছিল- সেই নির্যাতন ছিল অমানবিক। আর ওই সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল।

তিনি বলেন, আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য আরাফাত রহমান কোকো কাজ করে গেছেন। বিদেশ থেকে ঘাস এনে প্রত্যেকটা স্টেডিয়ামে লাগিয়েছেন। আর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের করতে তিনি সব কিছু করেছেন।

টুকু বলেন, আজকে বাংলাদেশে যে ক্রিকেট, এই ক্রিকেটের মানোন্নয়নের জন্য যে কাজ আরাফাত রহমান কোকো করে গেছেন- তার ওপরে বাংলাদেশের ক্রিকেট আজ দাঁড়িয়ে আছে।

‘এটা ইতিহাসে লেখা থাকে না। বাংলাদেশের এই ইতিহাস বিকৃতির সময়ে আরাফাত রহমান কোকোর বাংলাদেশের ক্রিকেটে যে অবদান তা লেখা থাকবে না,’ বলেন তিনি।

দোয়া মাহফিলে বিএনপি নেতা আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, বেলাল আহমেদ, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ে উদয়ন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিলনমেলা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী, স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিলনমেলা সম্পন্ন হয়েছে। নবীন-প্রবীণ ভ্রাতৃত্বে হৈ-হুল্লোড়, মাস্তিতে কেটে যাক সারাবেলা এমন স্লোগান ধারণ করে করেরহাট হিলস ডেলস মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্টে দিনব্যাপী আয়োজনের মধ্যে প্রথমার্ধে ছিল রসের শিরনির আয়োজন।
বিকেলে দ্বিতীয় পর্বে মধ্যহ্নভোজ, র‌্যাফেল ড্র, কন্ঠশিল্পী মহিবুল আরিফের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাপা পিঠা খাওয়ার ধুম। এছাড়া সংগঠনের সহ-সভাপতি, তরুণ উদ্যোক্তো সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা হয় বিশেষ গিফট।

সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি শেখ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহিদ উল্লাহ মেম্বার, রেজাউল করিম নোমান, বাহা উদ্দিন শিমুল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আক্তার হোসেন, উদয়নের উচ্চ পরিষদ সদস্য কামরুল হোসেন, সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশীষ দাস, সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুমন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা, প্রচার সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক মনজুরুল কাদের মিরাজ, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাহিত্য সম্পাদক টিটু নাগ, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম লাভলু, রিপন দাস। র‌্যাফেল ড্রতে পুরষ্কৃত হন ২৫ জন।

উল্লেখ্য, উদয়ন ক্লাব প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ তিন যুগ ধরে এলাকায় শিক্ষা, সামাজিক, ধর্মীয়, ক্রীড়া, বৃক্ষরোপনসহ নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

 

নবীন শিক্ষার্থীদের সহযোগিতা করতে নিজামপুর কলেজে ছাত্রলীগের হেল্প ডেস্ক

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করছে কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। হেল্প ডেস্ক টিম নবীন ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করণ করতে দেখা যায়। ভর্তি হতে আসা সকল ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সহযোগিতা করে।

এ বিষয়ে নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান বলেন, আমরা কলেজ ছাত্রলীগ বরাবরের মতই ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছি। নবীন শিক্ষার্থীরা যেন নির্বিগ্নে কাজ করতে পারে সে উপলক্ষে কলেজ ছাত্রলীগ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি ।

কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী রিফাত মাহমুদ বলেন, আমরা ছাত্রলীগের এই ধরণের সেবামূলক কার্যক্রম দেখে খুবই খুশি। ভর্তির বিষয়ে সহযোগিতা করাতে আমাদের খুবই উপকার হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, রুবেল হোসেন, জিসান,আসিফ, হৃদয় প্রমুখ।

 

গাড়ি পোড়ানোর মামলা-আত্মসমর্পণ করে জামিন চাইলেন বিএনপি নেতা ইশরাক

 

 

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গত ৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলন।

রোববার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। এ বিষয় কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে।

এ মামলায় গত বছরের ৬ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়। ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে ওইদিনই কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত।

১২ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন। এ মামলায় ইশরাক জামিনে ছিলেন। গত ৫ ডিসেম্বর তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

মিরসরাইয়ে গ্যারেজ থেকে ৫ লাখ টাকা মূল্যের ব্যাটারি চুরি

মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ব্যাটারি চালিত রিক্সার গ্যারেজে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গ্যারেজ থেকে ১০টি রিক্সার ৪০টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। শনিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের ৬ নং ওয়ার্ড শান্তিরহাট রোড়ে আবুল কালামের গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারির মূল্য আনুমানিক ৫লাখ টাকা।

গ্যারেজের মালিক আবুল কালাম জানান, তার গ্যারেজ থেকে প্রায় ৫ লাখ টাকার ব্যাটারি চুরি হয়ে গেছে। রাত ১টা পর্যন্ত তিনি গ্যারেজে ছিলেন। এরপর একটি বিয়ের অনুষ্ঠানে চলে গেলে ভোররাতে ি একটি সংঙ্গবদ্ধ চোরের দল গ্যারেজের টালা ভেঙ্গে ১০ টি রিক্সা থেকে ৪০টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। গ্যারেজে এ সময় ১২ টি রিক্সা থাকলেও ২টি রিক্সার ব্যাটারি চুরি করতে ব্যর্থ হয়। প্রতিটি রিক্সায় ১২ ভোল্ট ২৯ প্লেটের ৪ টি করে ব্যাটারি ছিল। তিনি আরো জানান, ব্যাটারি রিক্সা গ্যারেজের সামান্য ভাড়া দিয়ে তার সংসার চলতো। ব্যাটারি চুরি হওয়ায় রিক্সা চালক ও মালিকরা তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে চাপ দিচ্ছে। চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে জানান তিনি।
বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন জানান, আমার ওয়ার্ডে একটি গ্যারেজ থেকে ১০টি রিক্সার ৪০টি ব্যাটারি চুরির ঘটনা শুনেছি। গরিব মানুষটার জন্য আমার খারাপ লাগছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আওয়ামী লীগকে সসম্মানে বিদায় নিতে বললেন মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিন। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ আপনাদের বিদায় করে দিবে।

 

শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যলায়ের সামনে অসহায়-দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের পূর্বে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা বিদায় না নিলে যেভাবে আইয়ুব খানকে বিদায় করেছে, এরশাদকে বিদায় করেছে, সেভাবে আপনাদেরকেও বিদায় করে দেবে জনগণ।

তিনি বলেন, আমরা আগে কেয়ারটেকার সরকারের অধীনে ভোট দিয়েছি, সেখানে কোনো গণ্ডগোল হয়নি। কখনো বিএনপি জিতেছে, কখনো আওয়ামী লীগ জিতেছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিজেদের অধীনে ভোট করে। কারণ, বার বার তাদেরকেই জিততে হবে।

তিনি অভিযোগ করেন, এখন আবার ইভিএম নামের একটা মেশিন বের করেছে। যাতে ভোট দিবেন ধানের শীষে আর তা চলে যাবে নৌকায়। এ মেশিনে ভোট দিলে একটা কাগজ দেয়ার কথা। কিন্তু সেটি দেয়া হবে না। ফলে আপনি কোথায় ভোট দিলেন তার ডকুমেন্ট থাকবে না।

মির্জা ফখরুল বলেন, ‘আগে স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখন আওয়ামী লীগ নতুন স্লোগান চালু করেছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমিই দেব। আমরা পরিস্কারভাবে বলছি, জনগণকে নিয়ে এসব মশকরা চলবে না’।

তিনি বলেন, আমরা সমস্ত জনগণ, রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করেছি তাতে জয়লাভ করলে একটি জাতীয় সরকার গঠন করা হবে। যে সরকারে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে। আমরা যে সাতাশটি প্রস্তাব দিয়েছি তা সে সরকার বাস্তবায়ন করবে।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা পঞ্চাশ বছর আগে যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা হলো, দেশের গণতন্ত্রের জন্য। যেখানে দেশের মালিক হবে জনগণ। এখানে সবার মান অধিকার হবে। জজ ব্যারিস্টারের যে অধিকার, সাধারণ জনগণেরও সেই অধিকার হবে। কিন্তু আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফুরুল্লাহ্ চৌধূরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ। বক্তব্য শেষে বিএনপি মহাসচিব কয়েক শ’ দারিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের পুর্নমিলনী

মিরসরাই  প্রতিনিধি
মিরসরাইয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে সত্ত্বর দশক থেকে বর্তমান পর্যন্ত উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সাবেক ছাত্র নেতারা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কদের সঞ্চালনায় প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয়। এ সংগঠন দেশের দুর্যোগে যেমন দেশের মানুষের পাশে থেকে কাজ করে আবার দেশের উন্নয়নে নানা কাজ করে থাকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিন হাতকে শক্তিশালী করতে দলের জন্য সবাইকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে । জনগনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন করতে ছাত্রলীগ নেতাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সত্ত্বর দশকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ ইসমাইল খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, সত্ত্বর দশকে উপজেলা ছাত্রলীগের প্রথম সভাপতি আবদুল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল মোস্তফা, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাইয়ের সাবেক ছাত্রনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মান্না, সাবেক ছাত্রনেতা মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন চৌধুরী রূপম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে অধ্যবদি দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ে তোবারক হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মনসুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জহিরুল ইসলাম ভূইয়া, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আজম খান, উপজেলা যুবলীগের সাবেক সদস্য, আলা উদ্দিন আলো, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শোয়াইব রুমি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, জিয়াউর রহমান জিয়া, বেলাল হোসেন, করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা ফজলুল হক রাজু, সাকিব হোসেন, নাজিম উদ্দীন রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক শামীম ওসমান, উত্তরজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জিয়াউর তারেক তুষার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইকি, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ, হাছান, আলী, এনাম, সাকিল, বাবলু, ফখরুল, রিয়েল, হৃদয় দে, অপু দে, রিপাত, পারভেজ, আজমীর, সাব্বির, মেহরাজ, জয়, রাহুল, রানা, রকি, নাঈম, সোহেল, সালমান প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন মাশরাফি রিয়াদ, আরমান খান, ফখরুল ইসলাম।