মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 109

সারা দেশে জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ

 

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ সারা দেশে পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

 

সোমবার সকালে অধিদফতরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান বলেন, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ইসলামে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অধিদফতরের মহাপরিচালক।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে দেখা যায় আতর টুপির সাথে ব্যবসায়ীরা খুচরা জমজমের পানি বিক্রি করছেন।

ব্যবসায়ীদের দাবি, জমজমের পানির পাঁচ লিটারের বোতল সৌদি আরব থেকে আনা হয়। পরে দেশে এনে কেউ এটা একসাথে আবার কেউ খুচরা বোতল করে বিক্রি করেন।

 

মিরসরাইয়ে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটজন গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোনা মিয়া (৫০)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হারিয়া খালী এলাকার মৃত আব্দুর রউফের পুত্র। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকরিহাট এলাকায় অভিযান চালিয়ে সোনামিয়াকে ৯’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া জিআর পরোয়ানাভূক্ত আসামীরা হলো আবুল খায়েরের স্ত্রী বিবি আয়েশা (৪৫), আবুল হাসেমের পুত্র সাজাত হোসেন সাকিব (২২), আব্দুল কুদ্দুছের পুত্র আবুল হাসেম (৫০), এবং সিআর পরোয়ানাভূক্ত আসামী সালামের পুত্র সালা উদ্দিন, মাহাফুজুর রহমানের পুত্র ফিরোজ খান, আবুল কাশেমের পুত্র মাইনূল কবির (৩৮) এবং মনির হোসেনের পুত্র নাজির উদ্দিন।


সোমবার (৩০ জানুয়ারি) সকালে আটককৃত আসামিদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, রবিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯’শ পিস ইয়াবাসহ সোনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে একজন আটক

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে রিয়াজুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। আটক রিয়াজুল ইসলাম ভোলা জেলার লালমোহন থানার মো. আলী আজগরের ছেলে। এই ঘটনায় গত রোববার (২৯ জানুয়ারি) রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা (নাম্বার ২২) দায়ের করেন ওই ছাত্রীর মা।

জানা গেছে, মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী নিলুফা (ছদ্মনাম) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় তুলে স্থানীয় মিঠাছরা বাজারে নিয়ে যায় রিয়াজুল ইসলাম। সেখান থেকে কুমিল্লা কোটবাড়িয়া যাওয়ার কথা বলে ঢাকাগামি সৌদিয়া পরিবহনের টিকেট কাটেন রিয়াজুল ইসলাম। মেয়েটির গায়ে স্কুল ড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ দেখে কাউন্টারে মালিক সুজনের সন্দেহ হয়। পরবর্তীতে সুজন সৌদিয়া পরিবহণের চালককে বলি বারইয়ারহাট কাউন্টারে এই দুইজন যাত্রীকে নামিয়ে দিতে। চালক তাদেরকে নামিয়ে দিলে স্থানীয় কাউন্টারের লোকজন মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে দুর্গাপুর নগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় স্কুল কমিটির অভিযোগ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ রিয়াজুলকে আটক করে নিয়ে যায়। নানা নাটকীয়তার পর রাত ১০টায় ওই ছাত্রীর মা বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
মিঠাছরা বাজার বাস কাউন্টারের মালিক সুজন জানায়, মেয়েটির পরনে স্কুল ড্রেস আর কাঁধে স্কুল ব্যাগ ছিলো। সাথে থাকা লোকটির আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ির চালককে ফোন করে বলি তাদের বারইয়ারহাট কাউন্টারে নামিয়ে দিতে। পরে দুর্গাপুর স্কুলের সহকারী শিক্ষক মো. রফিক এর সাথে যোগাযোগ করে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ছেলেটিকে স্কুলে নিয়ে যাওয়া হয়। এরপর কি হয়েছে তা আর জানতে পারিনা।
দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে যে কোন স্থান থেকে তাকে সিএনজি করে মিঠাছরা বাজারের বাস কাউন্টারে নিয়ে যায় রিয়াজুল ইসলাম। সেখান থেকে টিকেট কেটে বাসে উঠার পর সন্দেহ হওয়ায় তাদেরকে বারইয়ারহাট বাস কাউন্টার নামিয়ে দে গাড়ির চালক-হেলপার। এরপর মেয়েটি বাড়িতে চলে যায়। ছেলেটিকে সন্ধ্যায় লোকজন স্কুলে নিয়ে আসে। বিষয়টি আমি তখন স্কুলের সভাপতি জসিম উদ্দিনকে জানালে তিনি থানায় ফোন করলে পুলিশ এসে ছেলেটিকে নিয়ে যায়। পরে মেয়েটির মাসহ অভিভাবকেরা থানায় যান।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম জানান, সোমবার দুপুরে ভিকটিম এর জবানবন্দি নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার এবং ভিকটিম এর দেওয়া জবানবন্দি অনুযায়ী তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আসামীকে আদালতে প্রেরণ করে দেওয়া হয়েছে।

মারুফ স্কুলের ৩দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
এই সময় মিরসরাই ডায়াবেটিক সেন্টারের সত্ত্বাধীকারি ডা: আহম্মেদ মাঈনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিন ব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা রেখে করে আসছে।
তিনি আরও বলেন, তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম রয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, চেয়ার খেলা, হাড়িঁ ভাঙ্গা, দড়িঁ (লাপা) খেলা, মোরগ লড়াই, লং জাম্প, কবিতা আবৃত্তি, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাংস্কৃতিক প্রতিযোগিতা যার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, গান, একক নৃত্য, দলীয় নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং শেষদিন (১ ফেব্রুয়ারি) বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

মিরসরাইয়ে ট্রাক চালক ও সহকারীকে দেওয়া হলো কারাদন্ড

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে ড্রাম্পার ট্রাকের চালক ও সহকারিকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী ব্রিজের উত্তর পাশে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এসময় মাটিভর্তি একটি ড্রাম্পার ট্রাক হাতেনাতে ধরার পর গাড়ির চালক মো. শহীদুল ইসলাম (৩২) কে ১ মাস এবং চালকের সহকারি (হেলপার) মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। মো. শহীদুল ইসলাম উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখিল গেরামার এলাকার আহছান উল্লাহ’র ছেলে ও মেহেদী হাসান একই ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে গাড়ির চালক মো. শহীদুল ইসলাম কে ১ মাস এবং চালকের সহকারি (হেলপার) মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মিরসরাইয়ে মসজিদের জন্য ২৮ শতক জমি দান করলেন আবুল কালাম বিএসসি

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের দক্ষিণ সৈদালী আবুল কাশেম জামে মসজিদের জন্য ২৮ শতক জমি দান করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম। উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালামের এমন মহৎকাজ এলাকার মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ পারভেজ বলেন, কালাম স্যার আমার শিক্ষক। আমাদের এলাকার গর্ব। উনার স্ত্রীও শিক্ষক ছিলেন। তিন সন্তান শিক্ষক। দীর্ঘদিন ধরে স্যারের পরিবার উপজেলাজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি আমাদের গ্রামের মসজিদের জন্য ২৮ শতক জমি দান করে বড় মহৎকাজ করেছেন। দানকৃত ওই জমির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মসজিদ কমিটি ও এলাকাবাসী উনার কাছে চির কৃতজ্ঞ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন।

 

গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে আওয়ামী লীগ: বুলু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে জনগণের প্রতি অমানবিক আচরণ করে আসছে। এরা গণতন্ত্রকে হত্যা করে গোটা জাতিকে খণ্ড-বিখণ্ড করেছে। দেশে চলছে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি। আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এসব মন্তব্য করেছেন।

 

তিনি বলেছেন, গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করে চিরস্থায়ী ক্ষমতার বলয় তৈরির অপচেষ্টা করে যাচ্ছে। অবৈধ সরকারের দানবীয় তাণ্ডবে বিরোধী দল, ভিন্ন মত, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার সবকিছুই ডাকাতি করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রস্তুতি সভায় সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, সারাদেশে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর পুলিশ গুলি চালিয়ে জীবন কেড়ে নিচ্ছে। বিএনপির ১৫ নেতাকর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতালিপ্সা বাংলাদেশের চেয়েও প্রিয়।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশিদ ভিপি, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত রোগে মৃত্যুর ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে এআরআইতে ৯৬ জন এবং ডায়রিয়ায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

 

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর ১৪ নভেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিবরণে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে আজ ২৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৬৮ হাজার ৮৬৫ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৬ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৮৮ জন। আর এতে মারা গেছেন তিনজন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৪ জন ও মারা গেছেন তিনজন। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে দুই হাজার ২৮৩ জন। তবে এতে কারো মৃত্যু হয়নি।

আইসিডিডিআর,বির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এর মধ্যে ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।

মিরসরাইয়ের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিবাবক সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মায়ানী মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা ও অভিবাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সরোয়ার উদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা ও অবিভাবক সমাবেশে নতুন ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মাঝে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে মতবিনিময় করা হয়। এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এবং ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম সহ বিপুল সংখ্যক মা ও অবিভাবক উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ে যুবলীগ নেতা নুরুল মোস্তফা মানিকের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক। শনিবার (২৮ জানুয়ারি) যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ পরশের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে, শেখ ফজুলল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের পর আমূল পরিবর্তন আসে সংগঠনের কার্যক্রমে। এরই ফলশ্রুতিতে ভাবমূর্তিতে যুবলীগ হয়ে উঠে মানবিক যুবলীগ, স্মার্ট বাংলাদেশ এর হাতিয়ার। শেখ হাসিনার ভিশন সারাদেশে ছড়িয়ে দিতে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে কাজ করছে মানবিক যুবলীগ। মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ এর কর্মসূচিকে চট্টগ্রাম উত্তর জেলায় ব্রত হিসেবে নিয়েছে যুব সংগঠক,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ এর সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক। প্রতিবছরের ন্যায় এবছরও শীতার্তদের মাঝে ভালোবাসার পরশ পৌঁছে দিচ্ছে নুরুল মোস্তফা মানিক।

নুরুল মোস্তফা মানিক বলেন, আমাদের মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ মহোদয়ের নির্দেশনাক্রমে উৎসাহিত হয়ে শীতার্তদের মাঝে যথাসাধ্য শীতবস্ত্র বিতরণ করছি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল এই কার্যক্রমে বেশ উৎসাহ দিচ্ছেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জামাল উদ্দিন দুখু, মানবিক যুবলীগের কার্যক্রমের একনিষ্ঠ সংগঠক মোঃরিয়াজ উদ্দিন সহ অনেকে।