রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 13

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই সঙ্গে সেখানে নির্বাচনসংক্রান্ত যেকোনো সংকট বা সমস্যা জানাতে একটি কল সেন্টারও চালু করেছে দলটি।

আজ শনিবার বিকেলে গুলশান–২–এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে এই কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (বাঁয়ে)ছবি: ভিডিও থেকে নেওয়া

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম গুলশানের এই কার্যালয় থেকে পরিচালিত হবে। তিনি বলেন, একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত দুরূহ কাজ। এই কাজকে সহজ, কার্যকর ও প্রযুক্তি–সহায়ক করতে কল সেন্টার চালু করা হয়েছে।

রুহুল কবির রিজভী জানান, আজ থেকে যে কেউ দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৫৪৩ নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানাতে পারবেন। তিনি বলেন, বিশেষ করে স্থানীয় পর্যায়ের এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধিরা তাঁদের এলাকায় উদ্ভূত যেকোনো সমস্যার তথ্য এই নম্বরে জানাতে পারবেন।

কল সেন্টারের কার্যক্রম সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, কল সেন্টারে দায়িত্ব পাওয়া ছয় অপারেটর এসব তথ্য তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে জানাবেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

বিএনপির এই নেতা মনে করেন, এর মাধ্যমে সারা দেশের নির্বাচনী কার্যক্রমকে একটি সমন্বিত প্রযুক্তিগত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে। স্থানীয় পর্যায়ের যেকোনো সমস্যা দ্রুত কেন্দ্রে পৌঁছাবে এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট) উপহার দিয়েছে এস‌এসসি’৯৭ মিরসরাই উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তসলিমা আক্তারের কাছে কার্পেট হস্তান্তর করে এস‌এসসি’৯৭ এর শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ দিদারুল আলম, কবির হোসেন, আবু শহিদ মাহমুদ রনি, শরফুদ্দিন, ওমর ফারুক, সাইদুল হক সুমন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, এডভোকেট আবদুল মতিন, রেজাউল করিম পিন্টু, মাজেদুল হক মামুন, মাজহারুল ইসলাম পারভেজ, শহীদুল ইসলাম, রেজাউল করিম খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পিটিএ সভাপতি জিয়াউর রহমান লিটন, শিক্ষক শহীদুল ইসলাম,টিটু চন্দ্র দে প্রমুখ।

উল্লেখ্য, এস‌এসসি’৯৭ মিরসরাই উপজেলা শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসতেছে।

আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিরসরাই প্রতিনিধি

 

মিরসরাই উপজেলার মিঠানালা মুরাদপুর (বানাতলী) জলদাশ পাড়ায় আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘেরএর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহদাত মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান চৌধুরী তপন। আরো উপস্থিত ছিলেন আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের সভাপতি ইউনিয়ন বিএনপি নেতা শরফু উদ্দীন, সাধুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবী (মাইজ্জা) সওদাগর, সামাজিক সংগঠন আদর্শ গ্রাম শেখটোলা এর সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, সামাজিক সংগঠন এর প্রতিনিধি আব্দুল্লাহ, ইউনিয়ন যুবদল সদস্য আরিফ হোসেন বাবলু, যুবদল নেতা আবদুল কাইয়ুম, আবদুর রহমান পলাশ, জেলে সম্প্রদায়ের সমাজ নেতা ক্ষুদিরাম জল দাস, বাবুল জল দাস, পিন্টু জল দাস, সমির জল দাস।

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

 

 

মিরসরাই প্রতিনিধি

রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের কল্যাণেই রাজনীতির প্রকৃত অর্থ এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

তিনি বলেন, রাজনীতি মানেই জনগণের সেবা। কেউ যদি নিজের স্বার্থে রাজনীতি করতে চায়, তাহলে সে রাজনীতি করার যোগ্য নয় -তার উচিত রাজনীতি থেকে সরে দাঁড়ানো।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে, সততা ও ন্যায়ের পক্ষে।” তবে বাস্তব চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, “আজ দেখা যায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক পাড়া-মহল্লায় অসংখ্য নেতা রয়েছে, ইউনিয়নেও নেতার অভাব নেই। অথচ সেই নেতাদের গ্রামেই প্রকাশ্যে মাদকের ব্যবসা চলে। প্রশ্ন হলো তাহলে তারা কিসের নেতা?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বর্ধিত সভা ও দোয়া মাহফিলে হাদিফকিরহাট নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতৃত্বের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নুরুল আমিন চেয়ারম্যান বলেন,যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, যে নেতা নিজের ইউনিয়নে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এমন নেতা না থাকলেও সমাজের কোনো ক্ষতি হয় না। বরং যে নেতা মানুষের কোনো উপকারে আসে না, তার না থাকাই ভালো।

তথাকথিত নেতাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন,জনগণের পাশে দাঁড়ান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনার গ্রাম ও এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলুন। তা না পারলে জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এই ধানের শীষ মনোনীত প্রার্থী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে নেতা মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে নেতা মাদক বন্ধ করতে ব্যর্থ হয়—সেই নেতাকে বয়কট করুন। এমন নেতার কোনো প্রয়োজন নেই।

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম। সভায় সঞ্চালনা করেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাশেম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন, জহির উদ্দিন হুমায়ূন, জাকারিয়া মেম্বার, মনিরুজ্জামান রুমেল, লোকমান হোসেন,হাসান ইমাম,নজরুল ইসলাম,সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,নাছির উদ্দিন,সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, কৃষক দলের উপজেলা সহ সভাপতি তৌহিদ উদ দৌজা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল,উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাইন উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব জিয়া উদ্দিন, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, আরাফাত হোসেন,ইউনিয়ন বিএনপি সদস্য গিয়াস উদ্দিন, এনামুল হক,জহির উদ্দিন,নুরুজ্জামান, দিদার, সাইফুল,আবদুল মালেক ননাই, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, আমজাদ বাবু, আরিফ হোসেন, কামরুল ইসলাম, কামরুল,কৃষক দলের সভাপতি ইসলাম সম্পাদক ফখরুল,জাসাস এর সভাপতি ইকবাল,নিজামপুর কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত,সহ সভাপতি ফারেজ,ছাত্রদলের সভাপতি রাকিব সহ জেলা -উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু করেছে। যেখানে দলটির নীতি নিয়ে তরুণ ও সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, www.matchmypolicy.net এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ মতামত প্রকাশ করতে পারবেন।

যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‍্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে বিএনপির পলিসির সঙ্গে যে কারো মতামত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে।
এ ছাড়া অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে পলিসি বিষয়ে লিখিতভাবে পরামর্শ দেওয়া যাবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা। অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে।

যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে সাহায্য করবে। 

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়। এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

মিরসরাইয়ে বেগম খালেদা রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান অতিথি নুরুল আমিন।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থার অপকা’র উদ্যোগে উপজেলার হাজীশ্বরাই হোয়াইট হাউস প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন। অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে এবং অপকা’র কর্মকর্তা প্রতাপ বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই কলেজ অধ্যক্ষ মো. রেজাউল করিম, অপকা’র প্রোগ্রাম কো-অডিনেটর আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহŸায়ক আজিজ মেম্বার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু প্রমুখ।

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান অতিথি নুরুল আমিন।

 

মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোমখালী এলাকায় এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। উপজেলা বিএনপির সদস্য সানাউল্লাহ মেম্বারের সভাপতিত্বে ও সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, সদস্য বদরুদৌজা চৌধুরী, বায়েজিদ উল আলম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলাউদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সহ বিএনপি, অঙ্গ ও সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম শহরের তাসফিয়া কমিউনিটি হলে মিরসরাই জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ আয়োজিত এই সেমিনারে মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন।

সাবেক ছাত্রনেতা মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোবাইদুল ইসলাম সবুজ। শুভেচ্ছা রাখেন ব্যাংকার শরফু উদ্দীন, মেহেদী হাসান চৌধুরী, মোফাজ্জল হোসেন রাজীব।

বিষয়ভিত্তিক এবং নাগরিক প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষাবিদ ড. কামরুল হোসেন, ড. মুহাম্মদ কামাল উদ্দিনে,মিরসরাই এশোশিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, শিক্ষক রেজাউল করিম পিন্টু, মোশারফ হোসেন, প্রভাষক আবিদ, এডভোকেট সিরাজুল ইসলাম বাচ্চু, এডভোকেট নুরুল করিম ইরফান, লায়ন ইলিয়াছ সিরাজী, ব্যাংকার আরাফাত হোসেন, মনজুর মোর্শেদ কনক, তৌহিদ উদ দৌজা, প্রকৌশলী তৌসিফ ইমরোজ শিহান, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, শেখ ফরিদ, নাজিম উদ্দিন, মুজাহিদ ইসলাম, স্বেচ্ছাসেবী ও ব্যাংকার মঈনুল হোসাইন টিপু। ছাত্র প্রতিনিধি আতিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মুরাদ, ওয়াজেদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জোহা চৌধুরী, খায়রুল মোস্তফা, লায়ন তাহের আহম্মদ, প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, শওকত আজম খাজা, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, দিদারুল আলম মিয়াজী, গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সরোয়ার উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম তৌহিদ, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, মাঈন উদ্দিন লিটন, মেজবাউল হক মানিক, সাবেক ছাত্রনেতা জাহিদুল আফসার জুয়েল, ছাত্রনেতা সরোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করে উনার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আগামী দিনের সুন্দর ও নিরাপদ মিরসরাই গড়তে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি যদি এমপি নির্বাচিত হই মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সমন্বয়ে এলাকায় উন্নয়ন কর্মকান্ড করা হবে। শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি, দক্ষ মানবসম্পদ তৈরি করতে টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, এখানে গড়ে উঠেছে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এখানে দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছেন, অনেকে এখনো করছেন। আগামী দিনে এই অর্থনৈতিক অঞ্চলের কারণে বিশ^ মিরসরাইবে চিনবে। আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব নিই, তাহলে সোনার মিরসরাই হিসেবে গড়ে উঠবে।

 

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুয়ারু খালপাড়ের সড়ক বর্ষার ঢলে ভেঙ্গে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকার লোকজন প্রতিদিন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার মানুষের কষ্ট লাগবে দুয়ারু গ্রামের কৃতি সন্তান আফ্রিকা প্রবাসী আশরাফ উদ্দিন সরেজমিনে এসে সরাসরি রাস্তা সংস্কারে উদ্যোগ নেন।

এলাকাবাসী বলেন, বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তা চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর আমাদের গ্রামের কৃতি সন্তান আশরাফ উদ্দিন যখন রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন, তা আমাদের অনেক উপকারে আসবে।

রাস্তা সংস্কারের বিষয়ে আশরাফ উদ্দিন বলেন, সমাজের কাজে আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। আমরা সকলে এগিয়ে এলে গ্রামে কোনো রাস্তা সংস্কার বিহীন থাকবে না। দুয়ারু খালপাড়ের দীর্ঘদিন ভেঙ্গে থাকা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এ সংক্রান্ত এলাকায় বিত্তশালীদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

এ ধরনের উদ্যোগ গ্রামীণ যোগাযোগ ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকার মানুষ আশা প্রকাশ করেছেন।

 

 

মিরসরাইয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাটছরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, যুগ্ম আহবায়ক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফের ব্যবস্থপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য তাহের আহমদ, চট্টগ্রাম উত্তর ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা রহমত এলাহী সোহেল, দিদারুল আলম দিদার, জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার আদর্শ আমাদের মধ্যে ধারন করতে হবে। তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, জনগনকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। আমাদের এখন কাজ হবে নেত্রীর আদর্শ ধরে রাখা। আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ‚মিকা পালন করে উনার যে উদ্দেশ্যে ছিল তা বাস্তবায়ন করা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য চেয়েছিলেন। এখন আমরা যদি সকলে মিলে একেকজন বেগম খালেদা জিয়া হয়ে, তারেক রহমান হয়ে আগামী নির্বাচনে উনার রেখে যাওয়া প্রিয় দলের প্রিয় প্রতীক ধানের শীষকে যদি জয়যুক্ত করতে পারি তাহলে কিছুটা হলেও উনার ঋন শোধ করতে পারবো। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ভোট আমাদের খুব কাছে চলে এসেছে। এই ভোট বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ওই গোষ্ঠী হলো যারা বিনাভোটে ক্ষমতায় থাকতে চায়। যারা রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও এখন ক্ষমতা উপভোগ করছে। তারা চায় নির্বাচন বানচাল করার জন্য। তারা আমাদের নেতানেত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারা ধর্মের নাম দিয়ে আমাদের সহজসরল মুসলমানদের বিভ্রান্ত করে যাচ্ছে একের পর এক। আমাদের এসকল বিষয়ে সতর্ক থাকতে হবে।