রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 18

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন রিজার্ভ চাইল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়কে এই চিঠি পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সম্বর্ধনা জানানোর জন্য সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য ১টি করে স্পেশাল ট্রেন/ অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।’

জানা গেছে, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট। ১২টা-ই বলতে পারি আমরা।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয় বলে জানান সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা আর না ঘটে, সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে।’

দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের গণতন্ত্রের রক্ষাকবচ এবং আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি। এই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে সুদীর্ঘ ১৬-১৭ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন।’

তারেক রহমানকে ৩০০ ফিট নাকি অন্য কোথায় সংবর্ধনা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি।’

তবে জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জনদুর্ভোগ যাতে না হয়, সেটাও বিবেচনায় আছে। আমরা সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করছি, চূড়ান্তভাবে সিলেক্ট হলে তা জানানো হবে।’

এদিকে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন তিনি। বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান। ১/১১’র সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় ও বিষয়গুলো এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিষ্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

এতে বলা হয়, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এতে আরও বলা হয়, নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪র্থ বিষয়সহ ফরমপূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা। 

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেচচ  পুলিশ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঝিগাতলা জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঝিগাতলা পুরান কাঁচা বাজার এর পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহত জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার পিতা মো.জাকির হোসেন ও মাতা নুরজাহান বেগম।

নিহতের সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তার সঙ্গে চার–পাঁচ মাস আগে জান্নাত আরা রুমির ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল।

তিনি বলেন, ‘আমার সঙ্গে বিয়ের পর আমরা নওগাঁর নজিপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতাম। তার প্রথম স্বামীর ঘরে আট বছরের একটি মেয়ে রয়েছে, নাম মুনতাহা। আর আমার সঙ্গে সংসারে তার সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে, নাম আয়মান। একদিন সে আমাকে বলে—তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে আমার দরকার নেই। এরপর গত তিন–চার মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না।’

তিনি আরও জানান, জান্নাত আরা রুমি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। পরে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ফোন করে তাকে আত্মহত্যার খবর জানায় বলে তিনি দাবি করেন।

https://www.facebook.com/share/1C3BwwTeLo/?mibextid=wwXIfr

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে, ৮ ডিসেম্বর এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মিরসরাইয়ের বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগারের নতুন কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ধুম ইউনিয়নের বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ১৭ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কমিটিতে মো. নুরের নবী সেলিমকে সভাপতি, ছাত্রনেতা সালমান হায়দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাষ্টার সামছুল হুদা, হাজী আমান উল্যাহ, ছাদেক হোসেন ভূঁঞা, গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন,সহ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সানি, সিরাজুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার কোম্পানি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাফর আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম রাজু, সহ-প্রচার সম্পাদক আজিজুল নয়ন, ইফতেখার হোসেন অনিক, অর্থ সম্পাদক সাইদ হোসেন, সহ-অর্থ সম্পাদক, মামুন হোসেন, ত্রান ও দূর্যোগ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ- ত্রান ও দূর্যোগ সম্পাদক মো. সুমন ইসলাম।

 

মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 

মিরসরাই প্রতিনিধি

যথাযথ মর্যাদায় মিরসরাইয়ে মহান বিজয় দিবস পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় নুরুল আমিন চেয়ারম্যান নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকের এই দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ না করলে এদেশ স্বাধীনতা লাভ করতো না। পাশাপাশি বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সকলকে স্মরণ করছি। এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মোশারফ হোসেন, সিরাজুল হক, শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, আলা উদ্দিন, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইমাম হোসেন বাবলু, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, তৌহিদ উদ দৌজা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, মিরসরাই পৌর যুবদলের সাবেক আহবায়ক কামরুল হোসেন, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার।

 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করেরহাট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর ৭নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জনাব আবুল কাশেম(কালা মেম্বার)এর বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এসময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/profile.php?id=61584729110319

মিরসরাইয়ে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মিরসরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগরে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া সওদাগর, বেলায়েত হোসেন সিরাজ, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, রেজাউল করিম নোমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিএনপি নেতা রাসেল, ফজলুল মুরাদ, এমরান হোসেন শামীম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

 

৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মোল্লাখো টিলায় ধানের শীষের পক্ষ পাড়া বৈঠক অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মোল্লাখো টিলায় আজ (রবিবার) মা-বোনদের সাথে পাড়া বৈঠক ও ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত।

চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী লুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে পাড়া বৈঠকটি আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিএনপি এবং প্রার্থীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি মা বোনদের সর্তক থাকার আহবান জানান। অনুষ্ঠানে জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রিপন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফ, যুবদল নেতা ওয়াসিম রাজু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মদ খান এর যৌথ উদ্যোগে ধানের শীষের পাড়া বৈঠক ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/profile.php?id=61584729110319

৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম

৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের নাফিজ আনফাল রাহিম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া এগোরাটা দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স CZ 392/Economy/L এর একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিলিপাইনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নাফিজ আনফাল রাহিম (১৩) জেবি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে মিরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত সিরাজ উদদৌলার নাতী এবং পূর্ব হিঙ্গুলী জাগ্রত প্রতিভার সভাপতি, উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক ও করেরহাট বাজারের ভূঁইয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ গোলাম মর্তুজা ভূঁইয়া’ এবং গৃহিণী নাজমা আক্তারের একমাত্র পুত্র।
ক্যাম্পেইন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

নাফিজ আনফাল রাহিম প্রথমে শাপলা কাবে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে স্কাউটে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। চলতি বছরের ২৬ জানুয়ারি ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে আবেদন করা হয়। সকল ডকুমেন্ট যাচাই-বাছাই শেষে ১৭ জুলাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।

৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে চট্টগ্রাম বিভাগ থেকে ৮জন, সারাদেশ থেকে ৬৪ জন স্কাউট সহ সর্বমোট ৮৫ জনের একটি কন্টিনজেন্ট ১২ ডিসেম্বর চায়না সাউদার্ন এয়ারলাইন্স CZ 392/Economy/L এর একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, নাফিজ আনফাল রাহিমের বোন ও জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা আক্তার মীম চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র স্কাউট টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এ অংশগ্রহণ করে। পরবর্তীতে ২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প-২০২৪ এ যোগ দিতে ভারতের দার্জিলিং গমন করে।