রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 19

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ’ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ’ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভূতুড়ে অন্ধকারে।
পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবা-নালা ও রায়েরবাজার ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। কারও শরীর বুলেটবিদ্ধ, কারও অমানুষিক নির্যাতনে ক্ষতবিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় অনেককে। স্বাধীনতার উষালগ্নে উন্মুখ মানুষ স্বজন হারানোর সেই কালরাত্রির কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সবকিছু।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আজাদের পিতা নুরুল আবছারের ইন্তেকাল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, পারটেক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরনবী আজাদের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল আবছার (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বার্ধক্যজনতি কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

একইদিন বাদ মাগরিব মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, মরহুমের বড় ছেলে নুরনবী আজাদ। জানাযায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণা (১০ডিসেম্বর২০২৫ইং)

ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।
https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/profile.php?id=61584729110319
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদবার হাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদবার হাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দোয়া মাহফিলে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ১৪নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।
https://www.facebook.com/profile.php?id=61584729110319
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ৫নং ওসমানপুর ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে হাইতকান্দি ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।

নির্বাচনী প্রচারণায় আজকের মিরসরাই (৯ ডিসেম্বর ২০২৫ইং)

করেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান
জোরারগঞ্জ রেজিস্ট্রি অফিসে নির্বাচনী গণসংযোগ
https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে, ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ট্টগ্রাম -১(মিরসরাই) মিরসরাই আসনের ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান তার নির্বাচনী প্রচারণায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে!
১৬ নং হাইতকান্দি ইউনিয়ন
১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের গণসংযোগ।
৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নুরুন আমিন চেয়ারম্যানের পক্ষে ধানের শীষের গণসংযোগ।
৭নং কাঁটাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ধানের শীষের গণসংযোগ।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে,২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ৭নং কাটাছডাইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী ধানের শীষের গণসংযোগ।

আমাদের ফেসবুক পেজ :
https://www.facebook.com/share/19rxhMC9KA/?

ছবিতে আজকের মিরসরাই (৮ডিসেম্বর ২০২৫ইং)

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, মিরসরাই থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার ওসি, কাজী নাজমুল,

 

বারইয়ারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বারইয়ার হাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে ১৬ নং সাহেরখালী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন ১৬নং সাহেরখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৬ নং ইছাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নন্দীগ্রাম ও হাফিজ গ্রামে নুরুন আমিন চেয়ারম্যানের পক্ষে ধানের শীষের গণসংযোগ।

 

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান এর নির্বাচনী প্রচারণায় ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধানের শীষের গন সংযোগে, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় মিরসরাই উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, ৯ নং মিরসরাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, বিএনপি নেতা এম জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফ, যুবদল নেতা মনির হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার শান্তিরহাট বাজারে ২ নং হিঙ্গুলী ও ৪ নং ধুম ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করেন এবং মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমান উল্লার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল। ওই দিন মিরসরাইয়ের মুক্তিকামী জনতা পাকবাহিনী ও তাদের দোসরদের হটিয়ে মিরসরাইকে শত্রুমুক্ত করেছিলেন।

দীর্ঘদিন চট্টগ্রামের মিরসরাইয়ে দিবসটি অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত বছর দিবসটি উদযাপনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারই ধারাবাহিকতা এ বছরও দিনটি উদযাপনে নেই কোনো উদ্যোগ।

জানা গেছে, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহম্মদের বিএলএফ গ্রুপের মুক্তিযোদ্ধাসহ প্রায় দু’শ মুক্তিযোদ্ধা মিরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকি তিনদিক ঘিরে ফেলে। বেলা প্রায় ১১টার দিকে মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে সংগঠিত হয়ে শত্রুর বিরুদ্ধে একযোগে আক্রমণ শুরু করে। শুরু হয় পাক সেনা ও মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময়। পাক সেনাদের অবস্থান ছিল মিরসরাই হাই স্কুল, মিরসরাই থানা, মিরসরাই সি.ও. অফিস। বৃষ্টির মতো গুলি বিনিময়ের এক পর্যায়ে পাক সেনারা পালিয়ে যায়। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা থানায় প্রবেশ করে পাক সেনাদের আটটি রাইফেল উদ্ধার করে। পাক সেনারা চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে বলে পরে জানা যায়। চট্টগ্রামের কোন অঞ্চল তখনো মুক্তির স্বাদ পায়নি। মিরসরাই শত্রুমুক্ত হয়েছে-এ কথা বাতাসে দ্রুত ছড়িয়ে যায় মিরসরাইয়ের সর্বত্র। মুহূর্তেই চতুর্দিক থেকে জয় বাংলা স্লোগানে মুখরিত মিছিল আসতে থাকে। হাজারো জনতার ঢল নামে মিরসরাই হাই স্কুল মাঠে। মৌলভী শেখ আহম্মদ কবির কোরআন তেলাওয়াত করেন। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহাম্মদ চৌধুরীসহ সবাই জাতীয় পতাকা উত্তোলন করেন। ঘোষণা করা হয় মিরসরাই ভূখণ্ড পাক বাহিনীমুক্ত একটি স্বাধীন এলাকা। সে থেকে ৮ ডিসেম্বর মিরসরাইয়ে উদ্যাপিত হয়ে আসছে হানাদারমুক্ত দিবস।

মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনে গত বছর কোনো আয়োজন করা হয়নি। যেটি একসময় এই দিনটি আঞ্চলিকভাবে পালন করা হতো। তাছাড়া মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে৷ তাছাড়া প্রোগ্রাম করতে আর্থিক ফান্ডসহ নানারকম সংকট রয়েছে। শুধু বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, মুক্তিযোদ্ধারা বড় কোনো প্রোগ্রাম করছে না। বদ্ধভূমিতে ফুল দেবে। তাছাড়া এটি কোনো জাতীয় দিবস না। স্থানীয় ইতিহাসের একটি অংশ। প্রতি বছর এখানকার মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্মের উদ্যোগে দিবসটি উদযাপন করা হতো। উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করতো। এবছর মুক্তিযোদ্ধা অথবা তাদের প্রজন্মের কেউ যোগাযোগ করেনি। তারা যদি করতে চায় তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

এম মাঈন উদ্দিন, মিরসরাই

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী গ্রুপ সি-তে পড়েছে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। 

ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে দলটা কনমেবল বাছাইয়ে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল। তাদের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো বিশ্বকাপে এসেছে দারুণ ছন্দে। তারা বাছাইয়ে শীর্ষে থেকে সব ম্যাচ জিতেছে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

২৮ বছর পর স্কটল্যান্ড ফিরেছে বিশ্বকাপে। প্লে-অফ জিতে তারা জায়গা করে নেয়। তাদের রক্ষণাত্মক সাজানো দল এখন আরও অভিজ্ঞ। তাই তারা যে কোনো ম্যাচে চমক দিতে পারে।

হাইতি গ্রুপটি সম্পূর্ণ করেছে। কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে তারা বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত প্রতি আক্রমণ ও দৌড়ের গতি তাদের শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

এই গ্রুপের সব ম্যাচ এক নজরে দেখে নেওয়া যাক—

সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)

১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৭টা)

২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৪টা)

২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া (সকাল ৭টা)

২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (ভোর ৪টা)

২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (ভোর ৪টা)

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr

২০২৬ বিশ্বকাপ – আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত শুক্রবার রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই।

তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’।

গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে আরও দুই দল আছে যারা র‍্যাঙ্কিংয়ে ৩১ বা তারও উপরে অবস্থান করছে।

অস্ট্রিয়ার পাওয়ার রেটিং ৭৫.৩। পরিসংখ্যান অনুযায়ী তারা গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল। তাদের পরে আছে আলজেরিয়া, যাদের রেটিং ৭২.২।

গ্রুপের সবচেয়ে নিচে আছে জর্ডান। তাদের রেটিং ৬৩.১ এবং র‌্যাঙ্কিং ৫৮। চার দলের গড় র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩।

এই গ্রুপের ম্যাচগুলো কবে কখন, এক নজরে দেখে নেওয়া যাক—

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)

১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)

২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)

২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)

২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)

২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)

https://www.facebook.com/share/19rxhMC9KA/?mibextid=wwXIfr