











আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহেই তপশিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তপশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছে ইসি। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।
তিনি আরও জানান, সাধারণ ছুটি থাকবে ভোটের দিন। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট ও ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহেই তপশিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তপশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।
সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। কিন্তু সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, শুরু থেকে ইসির প্রস্তুতি ছিল শুধু সংসদ নির্বাচনের। সে হিসেবে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ইসি আগামী নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করেছে। কিন্তু এখন সংসদ নির্বাচনের সঙ্গে একইসঙ্গে গণভোটও হবে। একজন ভোটারকে দুটি করে ভোট দিতে হবে। এতে ভোট দিতে সময় বেশি লাগবে।
এ জন্য ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়াতে হবে কি না, তা বুঝতে সম্প্রতি রাজধানীর একটি ভোটকেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করেছিল ইসি। ওই মক ভোটের প্রাথমিক তথ্য পর্যালোচনায় ইসি বলেছে, প্রতিটি ভোটকক্ষে একটির জায়গায় দুটি করে গোপন কক্ষ (যেখানে গিয়ে ভোটার ব্যালট পেপারে সিল দেন) স্থাপন করা হলে ভোটকেন্দ্র বাড়াতে হবে না।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক হিসেবে মো. নাজিম উদ্দীনকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সার্বিক উন্নয়ন, কার্যকরী কর্মকাণ্ড পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।
নির্বাচনে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুর রহিম, নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান, আছিবুল আহসান জুয়েল, মামুনুর রশিদ মামুন, জুবায়ের আলম চৌধুরী, অ্যাড. সারওয়ার নিজামী, নাজিম উদ্দিন, সাঈদ হাসান অভি, গোলাম রব্বানী, প্রকৌশলী ওমর ফারুক, জাহিদুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব মোহাম্মদ ইউনুচ নূরী, নির্বাচন কমিশনার ছিলেন মঞ্জুরুল ইসলাম রায়হান, আবদুল আওয়াল পারভেজ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন উপদেষ্টা কামরুল হাসান এফসিএ, লায়ন তাহের আহমেদ, মনজুর মোরশেদ শাকিল। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত): রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত): শাহেদ নুর।
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।
মিরসরাই উপজেলায় ১০ নং মিঠানালা ইউনিয়নে গোট্টা খাল এবং খুরন্না খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন করা হয়েছে।
খুরল্লা খালটি বিলুপ্তির দারপ্রান্তে ছিলো ,পানি নিষ্কাশন সহ কৃষি সেচের কয়েকশো একর জমির চাষবাদের আওতা থেকে বঞ্চিত অবহেলিত খুরল্লা ও গোট্টা পুনঃখননের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ,১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শরফু উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও কবি মহিউদ্দীন,উপসহকারী প্রকৌশলী (সেচ) বিএডিসি মীরসরাই (ক্ষুদ্রসেচ) ইউনিটজাহেদ হাসান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার(৬ ডিসেম্বর ) সকালে ১০ নং মিঠানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে খাল সংস্কার ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত খাল দুটি বামন সুন্দর ও ইছাখালী খালের সাথে মিলিত হয়ে সমুদ্রে
গিয়ে পানি নিষ্কাশন হয়। এতে করে মিঠানালা, রহমতাবাদ, বামন সুন্দর এলাকার পানি নিষ্কাশন, জলাবদ্ধতাসহ কৃষি জমি আবাদে সেচের ইতিবাচক প্রভাব বিস্তার করবে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এই সময় বেগম খালেদা জিয়াকে দেশের জন্য ভীষণ প্রয়োজন। দেশ এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সঙ্কটের মধ্যে গণতন্ত্র ও দেশের নির্বাচনকে নিয়ে নানা ধরনের যড়যন্ত্র চলছে।’
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গণতন্ত্র ও নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। এই উদ্বেগ-সংশয়ের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আমাদের নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা। দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতায়ণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন তিনি।’
নুরুল আমিন বলেন, ‘আমাদের নেত্রী বেগম জিয়া হাসপাতালে শয্যাশায়ী হলেও পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের নেত্রীর রোগমুক্তি কামনায় এবং নেক হায়াত দান করার জন্য কোটি কোটি মানুষ আজ সাহায্য প্রার্থনা করছে। আল্লাহ যেন তাকে আশু শেফা দান করেন।’
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহব্বায়ক দিদারুল আলম মিয়াজী, ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদরুদ্দীন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু ভাই, যুগ্ম আহব্বায়ক জহির উদ্দিন হুমায়ুন, মিরসরাই উপজেলা কৃষকদলের সহ সভাপতি তৌহিদ উদ দৌজা।
ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুমেল, লোকমান হোসেন, জাকারিয়া মেম্বার, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন বিএনপি সদস্য গিয়াস উদ্দিন, আবদুল মালেক ননাই, সাইফুল ইসলাম, ওয়াহেদপুর পুজা মন্ডপ কমিটির সম্পাদক নেপাল চন্দ্র দাস, বিএনপি নেতা সুজন, দিদার উল আলম, স্বপন, নুরুজ্জামান, হেলাল উদ্দিন, যুবদল নেতা সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম সজিব, সুজন, রাসেল, টিটু, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক ফয়সাল চৌধুরী, সভাপতি আরাফাত হোসেন, সহ সভাপতি ফারায উদ্দিন, হিমেল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, কাউসার, আজহারুল, সাকিব, পলাশ, শ্রমিক আবু তাহের, আলমগীর হোসেন, নাছির উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।
নিজস্ব প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম উত্তর জেলার শাখার আয়োজনে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিসপ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক লায়ন তাহের আহমেদ, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন খলিল উল্লাহ শাকিব, জিসপ উত্তর জেলার সদস্য সচিব আবু সাঈদ, দিলদার হায়াত খান, হাবিব উল্লাহ, লায়ন আমজাদ হোসেন, আবুল কাশেম আজাদ (ভিপি শামীম) মুরাদ সাহেব, গিয়াস উদ্দিন, শহিদ উদ্দিন সহ আরও অনেক। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর সোবহানীয়া আজিজিয়া নূরানী ক্যাডেট মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
মাদরাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিরসরাই এর পীর আলহাজ্ব আবদুল মোমেন নাছেরির সভাপতিত্বে ও মাওলানা তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক নিজামী, মাস্টার রফিকুজ্জামান, মাওলানা খায়রুল ইসলাম হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, ধর্মীয় ম‚ল্যবোধ ও সঠিক চরিত্র গঠনের মাধ্যমে জীবনে অগ্রসর হওয়ার পরামর্শ প্রদান করেন এবং জ্ঞান অর্জনের পথে দৃঢ় থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে বড় হওয়ার অনুপ্রেরণা জাগিয়ে তোলেন এবং তাদের আগামীর শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবদুল মোমেন নাছেরী মাদরাসার সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আসন্ন দিনের পরিকল্পনা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার প্রদান, দোয়া-মোনাজাত এবং উপস্থিত সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়।









নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর মহানগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মহানগর সিদ্দিকীয়া জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মহানগর সিদ্দিকীয়া জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর আবুল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বেলাল হোসেন ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজ এবং ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সংগ্রাম কমিটির আহ্বায়ক জহির উদ্দিন রিয়াজসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ মুসল্লীবৃন্দ।