সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 21

মিরসরাইয়ের গাছবাড়িয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়রে ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদ হোসেন মানিকের সভাপতিত্বে ও নিজামপুর কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, সাবেক সভাপতি নাছির চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, এমডি রোমেল ,লোকমান হোসেন, ইলিয়াস উদ্দিন মাসুদ,ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সোলেমান ডাক্তার, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাইনুদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, থানা ওলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, থানা জাসাসের প্রচার সম্পাদক আফলাতুন নুরে জাকারিয়া, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, সাইদুল ইসলাম ,আরিফ হোসেন, কামরুল ইসলাম, যুবদল নেতা আকিল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব জিয়া উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক ফয়সাল চৌধুরী, সহ সভাপতি ফারায উদ্দিন ইউনিয়ন ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ,বিএনপি নেতা নুরনবী, সুজন,সাইফুল,আকিল,মতিন, আরিফ,যুবদল নেতা রেজাউল হক রেজু,রাসেল,তারেক,টিটু, ইউনিয়ন জাসাসের সভাপতি ইকবাল হোসেন, ছাত্রদল নেতা কাউসার শাহাদাত,সাকিব,আজহারুল, শ্রমিকদল নেতা আলমগির,নাছির, মফিজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাটাবিলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মিরসরাইয উপজেলার৩নং জোরারগঞ্জ ইউনিয়নের অধীনস্থ ০৯ ওয়ার্ড কাটাবিল হাজী নুরুল হক শাহী জামে মসজিদে, চট্টগ্রাম -১ (মিরসরাই) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব চেয়ারম্যানের নির্দেশনায় ওমান প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিমের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য-সচিব মাসুকুল আলম সোহান, বিএনপি নেতা দোস্ত মোহাম্মদ, ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক আলাউদ্দিন মারুফ, জোরারগঞ্জ ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না,উপজেলা জাসাস এর ক্রীড়া সম্পাদক মোতালেব, চট্টগ্রাম উঃজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী মিয়াজী সোহেল, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন প্রমুখ।

মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটায় বাঁধা দেওয়ায় হামলায় বন কর্মকর্তা সহ ৪জন আহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটায় বাঁধা দেওয়ায় বনবিভাগের লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করতে গেলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় আহতরা হলেন ষ্টেশন কর্মকর্তা,করেরহাট বিট কাম চেক ষ্টেশন মো. আলাল উদ্দিন, বন প্রহরী মো. এনামুল হক চৌধুরী, মো. রুহুল আমিন ও শাহ আলম। আহতরা প্রাথমিকভাবে চিকৎসা নিয়েছেন।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা, করেরহাট বিট কাম চেক ষ্টেশন বলেন, করেরহাট রেঞ্জের আওতাধীন সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহড়া কাটার খবর পেয়ে আমি সহ চার সহকর্মী অভিযানে যাই। সেখানে গিয়ে দেখি মাসুদ কালা নামের এক ব্যক্তির নেতৃত্বে পাহাড় কেটে বালি নিয়ে যাচ্ছে। তখন আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা করে। আমি এখন থানায় রয়েছি, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারি বন সংরক্ষক, করেরহাট ও নারায়নহাট মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বুধবার রাতে করেরহাটের সাইবিনের খিল এলাকায় অভিযানে গেলে বনখেকোরা হঠাৎ লাঠিসোটা নিয়ে আমাদের বনকর্মীর উপর হামলা চালায়। এতে চারজন আহত হয়ছে।

তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তাদের হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে বন-আইনে মামলা দায়ের করা হচ্ছে।

জানা গেছে, করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় পাহাড় কাটার অপরাধে গত ৩ নভেম্বর নভেম্বর চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্জ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদি হয়ে ৬ নামে একটি মামলা দায়ের করেছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, করেরহাটে বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অধিকার কারো নেই। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার বিষয়টি অস্বীকার করে মাসুদ কালা বলেন, বুধবার রাত ১০টার সময় আমার মোবাইলে একটি কল আসে। এরপর এলাকায় দেখি বনকর্মকর্তারা তাদের সাথে এলাকায় বাসীর বাকবিতন্ডা হচ্ছে। আমার নেতৃত্বে হামলার বিষয়টি সত্য নয়। পাহাড় কেটে বালু উত্তোলনের বিষয়টিও অস্বীকার করেন তিনি।

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

মিরসরাইয়ের ওয়াহেদপুরে বিএনপির মতবিনিময় সভা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসাইন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু।

প্রধান বক্তা রাখেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, মনিরুজ্জামান রোমেল ,জাকারিয়া মেম্বার, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন,সদস্য সচিব মাইনুদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য,গিয়াস উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন,কামরুল ইসলাম সৌরভ,কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক ফয়সাল চৌধুরী,বর্তমান সভাপতি আরাফাত উদ্দিন, সহ সভাপতি সাকিব উদ্দিন সানি,ইউনিয়ন বিএনপি নেতা কালাম মেম্বার,দিদার, মতিন,যুবদল নেতা ,রাসেল,জাহাঙ্গির,তারেক,টিটু,আরিফ,অহিদ, ছাত্রদল,সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতিবন্ধীতা অর্ন্তভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরাম্বিত করি এই পতিপাদ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার খৈয়াছরায় প্রতিবন্ধি কল্যাণ সংগঠন অফিসের সামনে আলোচনা সভা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার আয়কর আইনজীবি মো.
নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক, আইনজীবি এ্যাডভোকেট সরওয়ার নিজামী। মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারি সমাজসেবা অফিসার সাহাব উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি মো. গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন, হিতকরির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন ইপসা কর্মকর্তা তাপন নন্দী, প্রতিবন্ধি অভি নাথ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজের বোঝা নয়। তাদের অবহেলার চোখে না দেখে সহযোগিতা করা প্রয়োজন। তারাও সুশিক্ষিত হয়ে দেশের জন্য অবদান রাখতে সক্ষম।

আলোচনা সভা শেষে দুইজন প্রতিবন্ধির মাঝে স্ক্র্যাচ বিতরণ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া।

উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, গত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা হবে বলেও জানান মি. হোসেন।

“খালেদা জিয়ার সঙ্গে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি লন্ডন এবং চীনের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষক করছেন,” বলেন ডা. জাহিদ হোসেন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তারপরই রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক ও দলের নেতাকর্মীসহ ১৪ জন।
এ ছাড়াও সফর সঙ্গী হিসেবে থাকছেন ৫ জন ডাক্তার। তারা হলেন- ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, শাহাবুদ্দিন তালুকদার, নুরউদ্দিন আহমেদ, জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

তাদের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এ ছাড়াও বাকি সফর সঙ্গীরা হলেন আব্দুল হাই মল্লিক, মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

 

 

জামায়াত এম পি প্রার্থী কৃষ্ণ নন্দী

 

 

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি।

বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করছিল জামায়াত।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগির প্রচারণা শুরু করব।’ তিনি আরও বলেন, ‘আমি আগামী ৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় বটিয়াঘাটা থেকে প্রচারণা শুরু করব। আমিরে জামায়াত আগের ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ ভাই ও আমি—এই দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন।’

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তাঁর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তাঁর নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল।

জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান আজ বুধবার রাতে বলেন, ‘কৃষ্ণ নন্দী এখন খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী। কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত হয়ে পরবর্তী সময়ে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আজ বুধবার আমরা স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে আলোচনা করে সেটা বাস্তবায়ন করেছি। এই বিষয়ে আমরা দুই দিন আগে চিঠি পেয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার সুযোগ নেই। যাঁকে মনোনয়ন দেওয়া হবে, দল তাঁকে মেনে নেয়। এটা আমাদের দলের শৃঙ্খলা। আগে যাঁকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তিনি এটা মেনে নিয়েছেন। তিনিই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন।’

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখনকার খুলনা-১ আসনটি খুলনা-৫ নামে ছিল। আসনটিতে বেশির ভাগ সময় সংখ্যালঘু প্রার্থীরা জয়লাভ করেছেন। এই আসনে প্রথম এমপি হন কুবের চন্দ্র বিশ্বাস। দ্বিতীয় সংসদ নির্বাচনে জয় পান প্রফুল্ল কুমার শীল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেতেন প্রফুল্ল কুমার মণ্ডল। ১৯৯৬ সালে জয়ী হন শেখ হাসিনা। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুনুর রশিদ। কিন্তু সংখ্যালঘু প্রার্থী পঞ্চানন বিশ্বাসের কাছে হেরে যান। যদিও পঞ্চানন বিশ্বাস আওয়ামী লীগের এমপি হিসেবে শপথ নেন। ২০০১ সালে আবার জয়ী হন পঞ্চানন বিশ্বাস। ২০০৮ সালের নির্বাচনে জয়ী জন আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার এমপি হন পঞ্চানন বিশ্বাস। ২০২৪ সালে জয়ী হন ননী গোপাল মণ্ডল।

খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করলেও খুলনা-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে জেলার সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান প্রচারণা চালাচ্ছেন। তিনি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে এখানে দলীয় প্রার্থী ছিলেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা জিয়াউর রহমান (পাপুল) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পার্থ দেব মণ্ডল গণসংযোগ করছেন। বাম গণতান্ত্রিক জোটের পক্ষে দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ও আলোচনায় আছেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরসরাইয়ে বিএনপি নেতার ছাগল সদকা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল সদকা দেওয়া হয়েছে। উনার সুস্থ্যতার জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মাসুকুল আলম সোহান মাদরাসার জন্য একটি ছাগল সদকা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের একটি মাদরাসায় ছাগলটি পাঠনো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ জন্য চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নির্বাচন ঘিরে সব ধরনের প্রচার প্রচারনা বন্ধ রয়েছে। উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হচ্ছে।

এ পরিস্থিতিতে দলের নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় মাসুকুল আলম সোহান নিজ উদ্যোগে একটি ছাগল কিনে সদকা দেন। মারকাজুত তাহ্ফিজ মাদ্রাসায় কুরআনের হাফেজদের কুরআন শরীফ খতমের মাধ্যমে দোয়া করা হয়

এ বিষয়ে বিএনপি নেতা মাসুকুল আলম সোহান বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলীয় নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। উনার অসুস্থতার কারণে কারো মন ভালো নেই। প্রিয় নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দলের ক্ষুদ্র একজর কর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই সদকার আয়োজন করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের আবারো কাজ করার সুযোগ করে দেন’

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় খতমে ইউনুস ও দোয়ার আয়োজন

মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ নেতৃবৃন্দ।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ নেতৃবৃন্দ।