সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 22

মিরসরাইয়ের ওয়াহেদপুরে বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক তানভির হোসেন রাকিবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, মনিরুজ্জামান রোমেল ,লোকমান হোসেন, ইলিয়াস উদ্দিন মাসুদ, হাসান ইমাম,জাকারিয়া মেম্বার,ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন,সদস্য সচিব মাইনুদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন,আবদুল মালেক ননাই,সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, সাইদুল ইসলাম ,কামরুল ইসলাম,আরিফ হোসেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক ফয়সাল চৌধুরী, সভাপতি ফারায উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ,প্রচার সম্পাদক পলাশ, শ্রমিকদল সভাপতি সালাহ উদ্দিন,বিএনপি নেতা সুজন,স্বপন,নুরুজ্জামান, হারুনুর রশিদ, রেজাউল হক,মাসুদ,দুলাল ডাক্তার,দিদার,হেলাল,আফলাতুন,মতিন,যুবদল নেতা রেজাউল হক রেজু,রাসেল,তারেক,টিটু ছাত্রদল নেতা কাউসার,জিসান,সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মিরসরাই প্রতিনিধি
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে দেশব্যাপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে অর্ধদিবস ( সকাল ৮-১২ টা) কর্মবিরতি পালিত হচ্ছে।
ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন।
দীর্ঘ তিন দশকের বৈষম্য, অবহেলা, প্রশাসনিক উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে একটি ন্যায্য অধিকার আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে।
পেশাজীবীরা বলেন, কর্মসূচী চলাকালীন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের যে সাময়িক অসুবিধার মুখোমুখি হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা এই আন্দোলনে অবমূল্যায়ন থামাতে, পেশাজীবীদের নায্য অধিকার নিশ্চিত করতে।
স্বাস্থ্যখাত কেবল ডাক্তার-নার্সের ওপর দাঁড়ানো নয়; স্বাস্থ্যখাত একটি ত্রিমাত্রিক সুসংগঠিত টিম ডাক্তার, নার্স, এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মিলে এই স্বাস্থ্যসেবা টিকে থাকে, এগিয়ে যায়।
পেশাজীবীদের দাবী সমমানের যোগ্যতার সব ডিপ্লোমা পেশাজীবীরা বহু আগেই দশম গ্রেড পেয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, নার্সরা ২০১১ সালে,কৃষি ডিপ্লোমাধারীরা ২০১৮ সালে। কিন্তু একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজও সেই অধিকার থেকে বঞ্চিত।
কর্মসূচী চলাকালীন প্যাথলজি, রেডিওলজি, ডেন্টাল, ফার্মেসী ও ফিজিওথেরাপী সেবা মারাত্নকভাবে বিঘ্নিত হয়। লম্বা সারিতে রোগীরা এসব সেবা নেয়ার জন্য অপেক্ষমান ছিল। কর্মসূচির কারণে কিছু ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেবায় মারত্নক বিঘ্ন ঘটে।
অংশগ্রহণকারীরা জানান, গত এক বছর ধরে আবেদন, স্মারকলিপি, বৈঠক, যুক্তি–তথ্য–পরিসংখ্যানসহ সব আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেও তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি উপেক্ষিত হচ্ছে। মাত্র বছরে ২৪ কোটি টাকার আর্থিক বরাদ্দে দীর্ঘ তিন দশকের পেশাগত অর্জনকে মর্যাদায় উন্নীত করা—এ দাবি তাদের মতে ন্যায়সংগত ও সময়োপযোগী।
টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিমত, দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে ইউনিয়ন পর্যায়ের ছোট কেন্দ্র থেকে শুরু করে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ হাসপাতাল পর্যন্ত তাদের কর্মযজ্ঞ চিকিৎসাকে এগিয়ে নিয়ে যায়। তবু রাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য তাদের বাধ্য করেছে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে সামিল হতে।
কর্মসূচিস্থলে উপস্থিত মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মান্নান বলেন- “আমরা কখনোই সেবা বন্ধ রাখতে চাইনি তবে আমাদের প্রতি অবহেলা ও উদাসীনতার সীমা অতিক্রম করায় আমরা বাধ্য হয়েছি।
আন্দোলনকারী পেশাজীবী প্রতিনিধি উত্তম কুমার জানান- আমরা যে পদে চাকরি শুরু করি, ৩০ বছর পরও সেই একই পদে অবসর নিই এটি বৈষম্যের চরম রূপ। আমরা ইতিমধ্যে সরকারকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। ৩০ নভেম্বর সারাদেশে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি, ১ ও ২ ডিসেম্বর আবারো ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু তবুও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। মনে হচ্ছে এসবকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না।
ফার্মাসিস্ট ফটিক রায় বলেন, আমাদের মর্যাদা যখন বারবার পদদলিত হচ্ছে, আমাদের যোগ্যতা যখন অবমূল্যায়িত হচ্ছে তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না।
দেলশাদ মিয়া বলেন, দশম গ্রেড কোনো আবদার নয়, এটি আমাদের অধিকার। এটি ন্যায়বিচার, এটি মর্যাদা, এটি সম্মান। শুধুমাত্র প্রজ্ঞাপনই আমাদের ফিরিয়ে আনতে পারে।
সরকার যদি আজই প্রজ্ঞাপন দেয়, এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটি কর্মসূচি প্রত্যাহার করবে, আমরা আবার রোগীর সেবায় ফিরে যাব।

আজকের মিরসরাই (০২/১২/২০২৫ইং, রোজ: মঙ্গলবার)

 

৬ নং ইছাখালী ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৮নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
বিএনপির চেয়ারপাসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ধুম ইউনিয়ন ছাত্রদল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে,১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মিরসরাইয়ের ওয়াহেদপুর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, সাবেক যুগ্ম আহ্বায়ক,জহির উদ্দিন হুমায়ুন, এমডি রোমেল ,লোকমান হোসেন, হাসান ইমাম, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য এনাম হোসেন, গিয়াস উদ্দিন,আবদুল মালেক ননাই, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইসলাম,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের,কামরুল ইসলাম,নিজামপুর কলেজ ছাত্রদলের সহ সভাপতি ফারায উদ্দিন ইউনিয়ন শ্রমিকদল নেতা সালাহ উদ্দিন, আলমগীর হোসেন, নাছির উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে মনু ভূঁইয়াপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে সড়কটির কাজের উদ্বোধন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।

জানা গেছে, উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী মনু ভূঁইয়াপাড়ার এই সড়কটি দীর্ঘদিন খানাখন্দভরা ছিলো। সম্প্রতি স্থানীয়রা উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিনকে বিষয়টি অবহিত করলে তিনি জেলা পরিষদ বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এতে ওই এলাকার মানুষের মাঝে স্বস্তি দেখা যায়।

স্থানীয় শাহাদাত হোসেন রাকিব জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দভরা ছিলো। এখানকার মানুষ খুব কষ্টে এই সড়কে চলাচল করতো। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মুমূর্ষূ রোগী বহনে বেশী বিপদে পড়তে হতো। তবে আজকে সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় আমাদের মাঝে স্বস্তি ফিরেছে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে থাকা মনু ভূঁইয়াপাড়া সড়কের উন্নয়নকাজ আজ শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সড়কটি শুধু একটি পথ নয়—এটি স্থানীয় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসাসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ চলাচল ব্যবস্থার একটি অংশ। এই সড়কটি দৃশ্যমান উন্নতি হলে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, ১ নং করেরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল হাসান প্রমুখ, সহ-সভাপতি শাহাদাত হোসেন রাকিব।

 

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বুধবার তারা ঢাকায় আসবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় আসেন। তারা ওইদিনই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। তবে দলের দায়িত্বশীল কোনো নেতা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে জানিয়ে অধ্যাপক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পর ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে-মেডিকেল বোর্ড যদি মনে করে, তখনই সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে- রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার সিরোসিস, হার্টসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান

 

 

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করবেন না। কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে।

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে দেখবেন না- তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক ঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে যান।

সেখান থেকে বের হয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তামিম। তিনি অনুরোধ করেছেন, যেন খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।’

এর আগের দিন গত ২৯ নভেম্বর একটি ফেসবুক পোস্টেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

চুরি ডাকাতি রোধকল্পে স্বপ্নের খৈয়াছড়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

“একতায় লড়ি— চুরি ডাকাতি মুক্ত খৈয়াছড়া গড়ি” এই স্লোগান কে লালন করে চুরি-ডাকাতি রোধকল্পে এলাকার সর্বস্তরের জনগণের মতবিনিময় সভা ৩০ নভেম্বর রবিবার হামিদ আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্বপ্নের খৈয়াছড়া ও এলাকার জনসাধরপণের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ গ্রাম্য বৈঠকে ৬টি সমাজের শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট সমাজের সর্দারদের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন মো:জাহেদ ও নুর আহম্মদ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সোনালি স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু, ভুক্তভোগী মো: হানিফ,যুবসমার প্রতিনিধি খোরশেদ আলম, সরোয়ার হোসেন জনি, নাজিম উদ্দিন, ওহিদুল ইসলামসহ ভুক্তভোগী এবং সচেতন ব্যক্তিবর্গ। বক্তারা আলোচনায় এলাকায় সকল প্রকার অপরাধ দমনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসহ চুরি ডাকাতি রোধকল্পে যাবতীয় পদক্ষেপ উপস্থাপন করেন স্বপ্নের খৈয়াছড়ার সভাপতি মো: জাহেদ।তিনি বলেন, “সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া চুরি-ডাকাতি নির্মূল সম্ভব নয়। ঐক্যবদ্ধ উদ্যোগই পারে খৈয়াছড়াকে নিরাপদ ও শান্তিপূর্ণ গ্রামে রূপান্তর করতে।”

জোরারগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মস্তান নগর (ভোরের বাজার) জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগারে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত শাখার সম্মানিত উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ–সভাপতি মো: নুর উদ্দিন এর উদ্যোগে এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে চট্টগ্রাম–১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সফলতা কামনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম–আহ্বায়ক নিজাম উদ্দীন বিএসসি। সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলা উদ্দিন মারুফ।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইউনিয়ন বিএনপির যুগ্ম–আহ্বায়ক গোলাম জাকারিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম হাসান, সিনিয়র যুগ্ম–আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম রাজু, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না, ইউনিয়ন কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন নয়ন, উপজেলা জাসাসের ক্রীড়া সম্পাদক মোতালেব।
এ ছাড়া অংশ নেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সওদাগর, করিম কনট্রাকটর, মমতাজ উদ্দিন মুন্সী, জামাল ভেন্টার, বিএনপি নেতা দোস্ত মোহাম্মদ, দিল মোহাম্মদ, রেজাউল করিম, শেখ মোহাম্মদ, ঈসা মিয়া, ৯নং ওয়ার্ড যুবদল নেতা সালাউদ্দিন, রবিন, নুর উদ্দিন, কামরুল, সাবেক ছাত্রনেতা আমজাদসহ স্থানীয় আরও অনেকে।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং চট্টগ্রাম–১ আসনে প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।