সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 24

মিরসরাইয়ে টাইফয়েড টিকা পাচ্ছে ১ লাখ ৩৪ হাজার শিশু কিশোর

মিরসরাই প্রতিনিধি::
দেশব্যপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে মিরসরাইয়ে আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। চট্টগ্রামের মিরসরাইয়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৩৪ হাজার হাজার ২৪০ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হোসাইন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মোমিন উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, স্কুলের প্রাক্তন ছাত্র সদ্য বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ ডা. আলী আশরাফ সিদ্দিকী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তার, স্বাস্থ্য সহকারী জিয়াউল হক খান প্রমুখ।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন বলেন, উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌর এলাকায় ৫২১ হাজার কেন্দ্র একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, চট্টগ্রামে সর্বোচ্চ রেজিস্ট্রেশন মিরসরাইয়ে হয়েছে, এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক বার্তা। টিকা নিয়ে যেকোনো গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইনের উদ্বোধন হচ্ছে আজ থেকে, আশা করি সফলভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে।

 

 

ফারিয়ার মিরসরাই কার্যালয় উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি

ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মিরসরাই শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, মিরসরাই ডায়বেটিক সেন্টারের পরিচালক ডা: আহমেদ মঈনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়ার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মার সভাপতিত্বে ও বিভাগীয় ফারিয়ার দপ্তর সম্পাদক,চট্টগ্রাম মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক শরীফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন,মিরসরাই উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্বাস আলী, মিরসরাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ইউনিট ফারিয়ার সভাপতি সাইদুল ইসলাম তৌকির ও সাধারণ সম্পাদক দিদারুল আলম কিরন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিসু কুমার দাশ, দপ্তর সম্পাদক গোলাম ছামদানী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,অর্থ সম্পাদক ইউসুফ, উপজেলা ফারিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সহ-সভাপতি ও উপজেলা ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মা তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড তুলে ধরেন।

 

মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫-এ রানার্স আপ হওয়ায় মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সম্মানে এক মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলার মহামায়া হান্ডি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

একাডেমির উপদেষ্টা দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল হকের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও একাডেমির প্রধান উপদেষ্টা লায়ন তাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম মাজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী,একাডেমির উপদেষ্টা ফখর উদ্দিন নিজামী, এম শিহাব উদ্দিন, হেলাল আল রাজ, জাফর উদ্দিন, আব্দুল করিম, আনোয়ার হোসেন, সদস্য জিয়া উদ্দিন, মীর নূর উদ্দিন, তাছলিম উদ্দিন রাকিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা সামনের দিনে আরও সাফল্য অর্জন করে দেশের ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

মিরসরাইয়ে সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সেতু’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহান।

অনুষ্ঠানে পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী অধিকারীর সভাপতিত্বে হাইতকান্দি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় সমাজসেবী নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে বিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনগণের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্ণকমল বড়ুয়া ও সাবেক সভাপতি মানিক বড়ুয়া। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য অভিজিৎ, নিলয়, সৌভিক, শুভ, সাম্য ও অমিত বড়ুয়া।

সংগঠনের সহ-সভাপতি ও শিক্ষক রিগান বড়ুয়া জানান, ‌‌‌প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সেতু’ স্থানীয় জনগণের জন্য জনহিতকর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নিয়মিতভাবে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এটি আমাদের অন্যতম সফল ও জনপ্রিয় একটি উদ্যোগ।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত হয়। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে এবং দিনদিন তার পরিসর প্রসারিত হচ্ছে।

 

মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মিরসরাই উপজেলা শাখার সমাবেশ ও র‍্যালী সফল করার লক্ষ্যে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায়
বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত হয়। খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে, সদস্য সচিব আকবর মির্জার সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী। প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসবাবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক মো. আরিফ মাঈনুদ্দিন, বিশেষ অতিথি হিসবাবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক
ডাঃ মো. শহিদুল আলম, খৈয়াছরা ইউনিয়ন যুবদলের, আহ্বায়ক মোঃ জহির উদ্দিন সুমন,যুগ্ম-আহ্বায়ক
মোঃ আসলাম উদ্দিন প্রমুখ।

বক্তার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মিরসরাই উপজেলা শাখার সমাবেশ ও র‍্যালী সফল করার লক্ষ্যে আমাদেরকে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চ নেতাকর্মীরে উপস্থিত থাকতে হবে, আমরা আসা করছি খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইউনিটের সর্বোচ্চ নেতাকর্মী এতে অংশগ্রহণ করবে।

 

মিরসরাই পরিক্রমা পত্রিকার মোড়ক উন্মোচন

মিরসরাই প্রতিনিধি :
সদ্য নিবন্ধিত মাসিক মিরসরাই পরিক্রমা পত্রিকার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
মাসিক মিরসরাই পরিক্রমা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ইউসুফের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান, উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, নাট্যকার মঈন উদ্দিন আহম চৌধুরী সেলিম, পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুব পলাশ।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক জাফর উদ্দিন, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় সভাপতি মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, জাগ্রত প্রতিভার সভাপতি মো. গোলাম মর্তূজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম শাহীন, অভিযান ক্লাবের সাবেক সভাপতি মো. সোলেমান উদ্দিন বাদশা, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, হিতকরি প্রতিষ্ঠাতা মো. শহিদুল ইসলাম রয়েল, অদম্য যুব সংঘের পরিচালক মো. এনামুল হক সোহাগ, দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদ ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্ল্যাহ, মাসিক চলমান মিরসরাই সম্পাদক ও মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূইয়া, সদস্য আশরাফ উদ্দিন, জ্যোৎ¯œা ডেন্টাল কেয়ারের স্বত্ত¡াধিকারী ডেন্টিস্ট রেজাউল করিম গোলাপ, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও মিঠাছরা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, আবুল বশার মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি সরফুদ্দিন, আদর্শ গ্রাম শেখতোলা সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, দুর্বার প্রগতি সংগঠনের সাবেক সভাপতি মো. আশরাফ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি আবদুল মান্নান রানা, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, দৈনিক স্টার লাইন প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, মীরসরাই পৌরসভা জামায়াতের অর্থ সম্পাদক মো. আলা উদ্দিন, মিডিয়া সম্পাদক মাওলানা জাকারিয়া, সহকারী সেক্রেটারি ফারুক হোসেন, শিবির নেতা আফনান, শামসুদ্দিন, সমাজকর্মী মো. আবদুল্লাহ, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম জাকারিয়া, শান্তিনীড়ের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ভোগলিকভাবে মিরসরাই দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অর্থনৈতিক অঞ্চল, পর্যটন কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। মিরসরাই উপজেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সহ সকল তথ্য সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের লেখনিতে তুলে আনেন। সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাসিক মিরসরাই পরিক্রমা পত্রিকার নবযাত্রা মিরসরাই তথা দেশের কল্যাণে হোক। দলমত নির্বিশেষে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সকল তথ্য মিরসরাই পরিক্রমা প্রচার করবে সেই প্রত্যাশা রাখি। আলোচনা সভা শেষে কেক কেটে অতিথিবৃন্দ মিরসরাই পরিক্রমা পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।’

 

মিরসরাইয়ে বিএনপির মোটর শোভাযাত্রা ও সমাবেশ

 

মিরসরাই প্রতিনিধি :::

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি ও বিএনপি ও যুবদলের শীর্ষ ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রামের ২২ কিলোমিটারে মোটর শোভাযাত্রা করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বড়দারোগাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারইয়ারহাট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্ট বিপ্লব। আন্দোলনে বিএনপি ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ অনেকে আন্দোলনের ফসল ঘরে তুলতে চায়। বিএনপির নেতা-কর্মীরা বেঁচে থাকে তা হতে দেবে না।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অতীতের মতো অচিরেই ব্যর্থ হবে। মিরসরাই বিএনপির মনের ভাষা বুঝতে হবে। ষড়যন্ত্রকারীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের ভুল বুঝিয়ে আমাদের নেতৃবৃন্দকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিষ্কার করে জাতীয়তাবাদী চেতনার মিরসরাইয়ের জনপ্রিয় নেতৃবৃন্দকে দলের দায়িত্ব দেয়ার আহবান জানাচ্ছি। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রিয় নেতা তারেক রহমান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শান্ত থাকবেন। এই মিরসরাই আপনাদের নেতৃত্বে সকল প্রকার আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, ইমাম হোসেন বাবলু, মিয়া সওদাগর, জহির উদ্দিন বাবলু, মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, শরফুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব মো. ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, ছাত্রদল নেতা নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার।

 

 

মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ অব্যাহত

মিরসরাই  প্রতিনিধি

মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে, সন্ধ্যায় বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিঠাছরা ও আবুতোরাব বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। মিঠাছরায় সমাবেশে বক্তব্য রাখেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাঈন উদ্দিন কোম্পানি, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন, আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু সালেক সোহেল, বিএনপি নেতা আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসেন, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফুদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবুতোরাব বাজারে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম,  উপজেলা যুবদল নেতা এসএম সুমন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শোয়েব হাসান, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলো, নেতাকর্মীদের সব সময় পাশে ছিলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মিরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোন সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

মিরসরাইয়ে যুব সমাবেশ ঘিরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

আগামী ৫ আগস্ট মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বড়তাকিয়া বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) মিরসরাই উপজেলা যুবদলের আয়োজনে বড়তাকিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। গত দেড় দশকে ধরে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এখন আর সেদিন নাই।”

তারা আরো বলেন, “ইতোমধ্যেই বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৫ তারিখের যুব সমাবেশ অতীতের সকল সমাবেশ থেকে বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করবে।”

এছাড়া, এদিন প্রস্তুতি সভা শেষে বড়তাকিয়া বাজারে প্রস্ততি মিছিল করে নেতা কর্মীরা।

মিরসরাই থানা যুবদল নেতা এস এম সুমনের সভাপতিত্বে থানা যুবদল নেতা সাখাওয়াত হোসেন মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই থানা যুবদল নেতা মোহাম্মদ আলী, ১০নং মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ মাস্টার, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সাখাওয়াত হোসেন রিপন, ১২ নং খইয়াছরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুদ্দিন সুমন, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদ খান, মিরসরাই থানা যুবদল নেতা মো. রাসেল। আরো বক্তব্য রাখেন, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, ১৩ নং মানিয়ানী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম বাচ্চু, ১২ নং খইয়াছরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাইনুদ্দিন ১৬ নং সাহেরখালি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হোসাইন প্রমুখ।

 

 

 

বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ-সমাবেশে উত্তাল মিরসরাই

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বারইয়ারহাট পৌরসদরে এবং দুপুরে মিরসরাই উপজেলা সদরে মিছিল শেষে মিরসরাই কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত¡রে সমাবেশ করেছে বহিষ্কার হওয়া নেতাদের অনুসারীরা। এর আগে মঙ্গলবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামকে বহিস্কার করেন। এদিকে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক করেরহাট, মিরসরাই উপজেলা সদর, বারইয়ারহাট, বড়তাকিয়াসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মিরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোন সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা রফিকুজ্জামান চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, ইমাম হোসেন বাবলু, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব মো. ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য এসএম সুমন, বারইয়ারহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নূরনবী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, ছাত্রদল নেতা মোহাম্মদ সেলিম, নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার।