সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 25

ভেঙ্গে পড়া সড়ক সংস্কার করলেন কৃষকদল নেতা আশরাফ উদ্দিন

 

মিরসরাই প্রতিনিধি

স্থানীয় জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন। সম্প্রতি উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়ক ভেঙ্গে পড়া সড়কটি নিজের উদ্যোগে সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখেন তিনি। এছাড়া চলতি বর্ষায় খালের ভেঙ্গে পড়া বাঁধ নির্মাণ করেন। মায়ানী-মঘাদিয়া খালের তেতুলতলা এলাকায় ভেঙ্গেপড়া খালের বাঁধ নির্মাণ করেন তিনি।

সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত তৈরি হয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসী একাধিকবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এমন পরিস্থিতিতে উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত তার ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় সড়কটি সংস্কারের কাজ শুরু করেন।

মো. আশরাফ উদ্দিন বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। এই সড়কটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও যখন কাজ হয়নি, তখন আমি নিজেই এগিয়ে এসেছি। এটা আমার দায়িত্ব মনে করেছি। আমি চাই, রাজনীতিবিদরা কথা নয়—কাজ দিয়ে মানুষের পাশে দাঁড়াক।”

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। তাঁরা বলেন, আশরাফ উদ্দিনের মতো নেতৃত্বই আজকের দিনে প্রয়োজন, যারা বাস্তব সমস্যার সমাধানে সামনে এগিয়ে আসে। এমন উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

৫ই আগস্ট মিরসরাইয়ে যুব সমাবেশে ২০ হাজার নেতা-কর্মী সমাগমের টার্গেট

 

মিরসরাই প্রতিনিধি
আগামী ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মিরসরাই উপজেলা ও জোরারগঞ্জ থানা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) মিরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুসা চেয়ারম্যান, রফিকুজ্জামান, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক মিয়া সওদাগর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস সচিব আজিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মেম্বার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, খৈয়াছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহির উদ্দিন সুমন, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক দিদারুল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন যুবদল নেতা জামশেদ আলম ফারুক। এছাড়াও মিরসরাই উপজেলা বিএনপি, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় আগামী ৫ই আগস্ট সকাল ১০টা থেকে থকে ১টা ঘটিকা পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিজয় র‌্যালী। বিকাল ৩ টা থেকে যুবদলের উদ্যোগে বিজয় র‌্যালী। পরবর্তীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটবে বলে জানান বক্তারা।

 

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের পরিচিতি ও মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফখরুল ইসলাম ।

পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুন নবী করিম বাবলু, মো. তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায় লোকমান হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে জোহরা এগ্রো ফামর্সের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জোহরা এগ্রো ফামর্স এন্ড নার্সারীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াহেদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জোহরা এগ্রো ফামর্স এন্ড নার্সারীর স্বত্বাধিকারী মো. ওমর শরীফ, ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম ফসিউল আলম, ওয়াহিদুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহাদ হোসেন, মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল হোসেহ মাস্টার, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন , ডাঃ এ জেড এম সাহব উদ্দিন মনজুর , ৮ নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল কবির রিপন , ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম সোহাগ ,মোঃ ইয়াছিন আরাফাত , ছাত্রদল সভাপতি মো. সাইফুল ইসলাম দুলাল, ছাত্রদল নেতা লকিউতুর রহমান নিশান।

জোহরা এগ্রো ফামর্স এন্ড নার্সারীর সত্ত্বাধিকারী মো. ওমর শরীফ বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারো ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

শ্রমিক নেতা জয়নাল আবেদীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিনের শ্বশুর মো. জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচিত তিনবারের সভাপতি ছিলেন।

সোমবার (২১ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একইদিন বাদ যোহর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় রাজনৈতিক, সামাজিক, শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়ী, সংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জয়নাল আবেদীন জীবনের শেষ সময় পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি এলাকায় একজন শ্রদ্ধাভাজন ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মিরসরাইয়ে মৎস্য প্রকল্পে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

মিরসরাই  প্রতিনিধি
মিরসরাই উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় জেগে উঠা চরাঞ্চলে ৮০’র দশকে গড়ে উঠা মৎস্য শিল্প কয়েকদশকে দেশের বৃহত্তম মৎস্য প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করে। জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পর এই মৎস্য প্রকল্পের সাথে জড়িত চাষিরা অব্যাহত হুমকি, দখল, চাঁদাবাজির শিকার হয়ে অতিষ্ঠ হয়ে উঠে। তাই মৎস্য প্রকল্প রক্ষা ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্ত মৎস্য প্রকল্প মালিক ও এলাকাবাসি মানববন্ধন করেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে মুহুরী প্রজেক্ট বাজারে মানববন্ধন কর্মসূচীতে শতাধিক মৎস্য প্রকল্প মালিক ও মৎস্য প্রকল্পে জীবিকা নির্বাহকারী নারী-পুরুষ অংশ নেন।
জানা যায়, মুহুরী প্রকল্প দেশের বৃহত্তম মৎস্য প্রকল্প। এই প্রকল্পটি মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার পাশাপাশি স্থানীয় মৎস্য চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী অঞ্চলের মাছের চাহিদাও পূরণ করছে। এখানকার প্রায় ৬ হাজার একর জমিতে মাছ চাষ করা হয়। বছরে প্রায় ৪২ হাজার টন মাছ উৎপাদিত হয় যার বাজার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। ১৯৮০’র দশকে সরকার উপকুলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ করলে জেগে উঠা চরাঞ্চলে স্থানিয়দের উদ্যোগে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় হাজার হাজার একর মৎস্য প্রকল্প গড়ে উঠে।
মৎস্য প্রকল্প মালিক নুরুল আবছার জসিম বলেন, ‘এক বছর আগে বন্যার ক্ষত এখনো মাছ চাষিরা কাটিয়ে উঠতে পারেনি। তার উপর চাঁদা এবং মৎস্য প্রকল্প দখলের হুমকি আমাদের নিঃস্ব করে দিচ্ছে। কিছু চিহ্নিত দখলবাজ ও চাঁদাবাজ চক্র বৈধ প্রকল্পের মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করছে। আমরা ব্যাংক লোন ও বকেয়া খাদ্য নিয়ে মৎস্য প্রকল্পে বিনিয়োগ করি। এখন যদি চাঁদাবাজদের কারণে মৎস্য প্রকল্পের ক্ষতিসাধন হয় তাহলে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।’
তিনি আরো বলেন, ‘গত ১৭ জুলাই আমাদের মৎস্য প্রকল্পে ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সেলিম, দিদার, ইমরান ও জসিমসহ একটি সন্ত্রাসী বাহিনী প্রকল্পের খাদ্য সংরক্ষণ ঘর পুড়িয়ে দেয়, মাছ লুটের চেষ্টা করে এবং কর্মচারীদের মারধর করে। এদের মধ্যে দিদারকে গ্রেফতার করে পুলিশ। বাকি হামলাকারিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং চাষিদের জীবননাশের হুমকি দিচ্ছে। চাষিরা ব্যক্তিমালিকানাধীন জমি ইজারা নিয়ে বৈধভাবে চাষ করলেও একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে ওইসব জমিকে খাস জমি দাবি করে উচ্ছেদের চেষ্টা করছে।’
মৎস্য প্রকল্প মালিক শেখ মোহাম্মদ আবরার বলেন, ‘মুহুরী সেচ প্রকল্প এলাকায় বৈধভাবে গড়ে ওঠা সব মৎস্য প্রকল্প রক্ষায় এখনি প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা জরুরী। এছাড়া হামলাকারী, দখলবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন ও নিরাপত্তা চেয়ে উপজেলা সেনা ক্যাম্প, উপজেলা নির্বাহী অফিসার ও জোরারগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সন্ত্রাসি ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মৎস্য চাষে সম্পৃক্ত আবদুস সালাম ফোরকান ও আহাদুজ্জামান ওহি জানান, ক্ষতিগ্রস্ত প্রকল্প মালিকদের ক্ষতিপূরণ ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের দ্রæত আইনের আওতায় আনবে এবং মৎস্য চাষিদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই মৎস্য চাষের কারণে শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে।

মিরসরাইয়ে কৃষকদলের বৃক্ষরোপন ও আলোচনা সভায় নেতা-কর্মীদের ঢল

মিরসরাই প্রতিনিধি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, ‘৭১ এর পরাজিত শক্তি ২৪ এর পরাজিত শক্তি একাকার হয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ আপনাদের সেই ষড়যন্ত্র সফল হতে দিবে না। বাংলাদেশের জাতীয়তাবাদি শক্তি এবং ইসলামি মূল্যবোধের শক্তি এই দুই শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে।’ শুক্রবার ( ১৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি। পিআর পদ্ধুতির নির্বাচন মেনে নেওয়া হবে না।’

শনিবার বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এসময় বক্তব্য রাখেন মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে অতিথিবৃন্দ দলীয় নেতাকর্মীদের হাতে ফলজ, বনজ, ওষুধি গাছের চারা তুলে দেন এবং স্কুল মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কথা গ্রাম-গঞ্জে তুলে ধরত হবে

 

মিরসরাই প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা গ্রাম-গঞ্জের মানুষের কাছে তুলে ধরতে হবে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত ও মসজিদ সংলগ্ন ঈদগাহ সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল কচুয়া গ্রাম। এখানে কয়েক হাজার মানুষের বসবাস। এলাকার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় ৪ লক্ষ টাকায় ঈদগাহ সংস্কার ও শেড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা শরফুদ্দিন, কচুয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম, মায়ানী ইউনিয়ন কৃষকদল নেতা মো. জহির উদ্দিন, খইয়াচড়া ইউনিয়ন যুবদল নেতা আসলাম খান, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, যুবদল নেতা জামশেদ আলম চৌধুরী তপু, নুরুল আনোয়ার হারুন, আশরাফ উদ্দিন চৌধুরী, সেলিম উল্লাহ, রেজাউল করিম প্রমুখ।

শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে মিরসরাইয়ে ছাত্রদলের বিশাল র‍্যালি ও ছাত্র-সমাবেশ

 

মিরসরাই প্রতিনিধি

ছাত্রদলের নেতা-কর্মীরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (১৬ জুলাই) জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক, বিজয়ের বর্ষপূর্তি পালন র‌্যালি, বৃক্ষরোপন কর্মসূচী এবং শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ছাত্রদল তথা ছাত্র-জনতা মাঠে নেমে এসে স্বৈরাচারি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতীকে মুক্ত করেছেন। সকল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ। তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে জনগনের ভোটে বিএনপিই ক্ষমতায় আসবে। একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে যা খুশী তা বলে যাচ্ছে। এদেশের জনগনও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দুভাগে দেখতে চায় না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করি।

এর আগে সকাল ১১ টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে একটি র‌্যালী বের করে প্রায় দুই কিলোমিটার সড়ক পদক্ষিণ করে নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।

নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার। আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

সমাবেশ শেষে নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন আগত অতিথিরা।

 

 

মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভা ও বৃক্ষরোপন

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপন এবং কেন্দ্রীয় কর্মসূচি বৃক্ষরোপন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কাজী ছালেহ আহম্মদ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুরশীদ আলম ভূঁইয়া, এমরান হোসেন প্রমখ।