মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 31

মিরসরাইয়ে বিএনপির কমিটির বিরুদ্ধে বিক্ষোভ, হামলা ভাংচুর-আহত ৯

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, হামলা ও ভাংচুর করেছেন প্রতিপক্ষ। সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়েছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, ইছাখালী, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন। আহতরা হলেন, রাশেদ, সোহাগ, শাকিল আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদ, যুবদল নেতা কামরুল সহ ৫ জন আহত হয়েছে।

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তাদের হামলায় ৪জন আহত হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য ওমর শরীফ বলেন, কমিটি গঠনের পর বামনসুন্দর বাজারে হামলায় স্বেচ্ছাসেবক দলের কাটাছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক সহ ৫ জন আহত হয়েছে।

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলায় বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার বিষয়ে আমি জেনেছি। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপি কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

মিরসরাইয়ে কৃষি মাঠে কৃষকদলের গণ-ইফতার ও দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত গন-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলা বামনসুন্দর রহমতাবাদ ইকোনমিক জোন পাকা রাস্তার মাথায় কৃষি মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ। মিরসরাই কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল, উত্তরজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উত্তরজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন মো. আনোয়ার হোসেন উজ্জ্বল, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন খানসাব, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বার, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা মো. সাহেদ আহসান, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. হানিফ, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শাহদাত হোসেন চৌধুরী,ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ভাগ্যকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বাংলাদেশ ও জাতীয়তাবাদী দলকে নিয়ে দেশী-বিদেশী সড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বিপদ ও সংকটে ফেলার জন্য বিভিন্ন সংস্থা ও দল এই সড়যন্ত্র শুরু করেছে। সেই সড়যন্ত্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকল ইসলামি শক্তি এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, ইসলামি শক্তি ও জাতীয়তাবাদী শক্তির মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় সেই সুযোগ নিবে ভারত এবং তার ফ্যাসিস্টের দোসররা৷ আমরা বাংলাদেশের জনগন এক এবং ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে ২৪র গণ-অভ্যূত্থান করে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি। ঠিক তেমনিভাবে আগামী দিনেও ভোটের অধিকার আদায়ে যে সংগ্রাম ও আন্দোলনের ডাক আসবে সকল সড়যন্ত্র ইসলামি শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সকল সড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান মিরসরাইয়ের নেতা-কর্মী ও সচেতন নাগরিককে।

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিঠাছরায় বিএনপির উদ্যোগে গণ ইফতার

মিরসরাই প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল ও গন ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে মাঠে দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা ও মিরসরাই পৌর বিএনপির সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবি আলেম-ওলামা দুস্থ্য ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এই গন ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতার পূর্ব আলোচনা সভায় মিঠানালা ইউনিয়ন বিএনপি বিএনপি নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা এম জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বিএনপি নেতা মামুন, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ হানিফ, মিরসরাই ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন রবি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, ছাত্রদল নেতা নাঈম সরকার, ছাত্রদল নেতা মো. তারেক বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মনিক, বিএনপির প্রবীণ নেতা মাঈন উদ্দিন কোম্পানী, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, মিরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেদোয়ান হোসেন, ছুট্টু কমিশনার, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী।

সব শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে।

 

মিরসরাইয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলার ১ নং থেকে ১৬ নং ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) মিরসরাই সদরের স্কুল মার্কেটে সংগঠনের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন সহ নেতৃবৃন্দ।

উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ২৪ মার্চ সোমবার ইফতার মাহফিল সফল করার লক্ষে এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতিকে প্রাধ্যান্য দিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দ একমত পোষণ করেন।

বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করলে ছাড় নেই- ইফতার মাহফিলে আমিন চেয়ারম্যান

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং ইছাখালী, ৩নং জোরারগঞ্জ, ৫নং ওচমানপুর, ৭নং কাটাছড়া ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রায় ৮ হাজার রোজাদারের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সভাপতিত্বে ও ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এফ কবির, সাবেক সদস্য শাহিনুল ইসলাম স্বপন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এইচ লাভলু চৌধুরী, কাটাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বার, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, ওচমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ গাজী, গোলাম মাওলা, সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, অন্তর্বতীকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাস্টিট হাসিনা সরকারের পতন হয়েছে। তবে বর্তমান অন্তর্বতীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপ করছে। আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেবো। এরমধ্যে নির্বাচন দিতে হবে। গত ৭ মাস দৃশ্যমান কোন সংস্কার হয়নি।
তিনি আরো বলেন, যারা বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি গঠন-আশরাফ আহবায়ক, দাউদ সদস্য সচিব

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরসরাই উপজেলার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনকে আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পদক আবু দাউদকে সদস্য সচিব মনোনিত করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন উজ্জল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করেন। নতুন আহবায়ক, সদস্য সচিবের নেতৃত্বে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবগঠিত কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে আগামী কিছুদিনের মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হবে।

 

 

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার পাশে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের পাশে দাঁড়িয়েছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা মঘাদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এ সময় আর্থিক অনুদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ),সাবেক ছাত্রনেতা মোঃ সরওযার উদ্দিন সেলিম।

এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুন নবী করিম বাবলু, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ওমর ফারুক, সভাপতি আনোয়ার হোসেন,সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী,সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সাবেক ছাত্রদল নেতা সোহেল হাসান,মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মন্নান, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ।
আর্থিক সহযোগিতা পেয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পায়ের রক্তনালীতে ব্লক ধরা পড়েছে। যার কারণে পায়ে রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে গেছে। চিকিৎসার জন্য দরকার বিশাল অর্থ৷ ডাক্তার জানিয়েছে দ্রুত চিকিৎসা না করালে এটি ক্যান্সারে রুপ ধারণ করবে। আমার অসুস্থতার খবর শুনে আমি সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চিকিৎসা ব্যয় অনেক বেশি। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

 

নিজস্ব প্রতিনিধি

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

গম ও আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামের (এক সা’) মাধ্যমে সাদকাতুল ফিতর (ফিতরা) আদায় করতে হয়।

এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।

মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা এর বাজার মূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে (এক সা’) ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা ফিতরা দিতে হবে (প্রতি কেজি ১৬০ টাকা ধরে)।

এছাড়া প্রতি কেজি ৬০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশ বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৩১০ টাকা (প্রতি কেজি ৬০০ টাকা ধরে) ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) দিয়ে ফিতরা আদায় করতে হবে বলে জানান কমিটির সভাপতি।

ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলেও জানান আবদুল মালেক।

কোনো ব্যক্তি (ঈদের দিন সুবহে সাদিকের সময়) নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে ঈদের দিন সকালে তার ওপর নিজের, নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

মিরসরাই পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) মিরসরাই পৌর সদরের বিভিন্ন বাড়িতে এসব ইফতার উপহার পৌছে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসেন। পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক জায়েদুন্নবী, যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাকিল, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিশান, যুবনেতা ফরিদুর রহমান রবিন এবং মো. সুমন প্রমুখ।

 

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

প্রবাসের মাটিতে মিরসরাইবাসীর প্রাণপ্রিয় সংগঠন মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) সংগঠনের সভাপতি মোরশেদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মোহাম্মদ ইব্রাহিম, উপদেষ্টা হাজী আবু তাহের, কামাল মিয়া, নুর উদ্দিন ভুঁইয়া, নুরুল আলম, মোহাম্মদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন, নিজাম উদ্দিন সোহেল, নাছির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মো. আলা উদ্দিন, মোহাম্মদ দাউদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আরিফ ভুইয়া, রাকিব উদ্দিন চৌধুরী কানন, মো. সাইফুল ইসলাম (খান), নূর হোসেন রবি, মোহাম্মাদ সায়েদ, প্রচার সম্পাদক সৌরভ মাজেদ ভূঁইয়া, তরিকুল ইসলাম ইমন, মোহাম্মদ ফরহাদ, নাঈম রাব্বি, আরমান ফরাজী, মাহাতি ফারুক, নুর আলম, নুরুল হুদা, জাহিদুল ইসলাম একরামুল হক (সুমন), রুবেল আজগর সহ আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩ শতাধিক মিরসরাইবাসী একত্রিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ গনি।